বিনোদন

বিপদের আশঙ্কা রাজ-শুভশ্রী পরিবারে, আতঙ্কিত আভিনেতা-অভিনেত্রী

কৌশিক পোল্ল্যে: করোনার প্রকোপ এবার ঢুকে পড়ল টলিপাড়ার অন্দরে। এতদিন পর্যন্ত সুদূর হলিউড কিংবা বলিউড অবধিই পৌঁছে গিয়েছিল এর প্রভাব। এবার সরাসরি স্টুডিওপাড়ার একগুচ্ছ তারকার আবাসনে বসল করোনার থাবা। বর্তমানের এই পরিস্থিতিতে উক্ত আবাসনের সকলেই রয়েছেন দুশ্চিন্তায়, আতঙ্কের মধ্যে চলছে দিনযাপন।

বাইপাসের কাছে যে বিলাসবহুল আবাসনে থাকেন তারকারা সেখানেই এক বৃদ্ধ ব্যক্তির শরীরে পাওয়া গেল করোনার বীজ। বিলাসবহুল আবাসনটির বেশ কয়েকটি টাওয়ার রয়েছে, তারই একটির ৩১ তলায় থাকেন পরিচালক রাজ চক্রবর্তী ও তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই আবাসনের টাওয়ারেরই ৩৭ তলায় থাকেন অভিনেত্রী শ্রাবন্তী এবং ৩৯ তলায় বসবাস করতেন ওই পৌঢ়। গতকাল তার শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে এবং তিনি আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

করোনা মোকাবিলায় গৃহবন্দি রয়েছেন সকলেই। আবাসনে আসতে পারছেন না কোনো ড্রাইভার, ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো পরিচারক, পরিচারিকাকেও। ভাইরাসের প্রকোপ রুখতেই নেওয়া হয়েছিল বাড়তি সতর্কতা। এমত অবস্থায় করোনা আতঙ্কে খানিক মনক্ষুন্ন হয়েই রাজ জানান, “আবাসনের সকলেই সব বিধিনিষেধ মেনে চলেন। দু একজন মানেন না। তাদের মধ্যেই একজনের হয়েছে। তার খামখেয়ালির জন্যই এই ঘটনা ঘটল। উনি প্রতিদিন বাড়ি থেকে বেরোতেন। কারও কথা শুনতেন না। ষাট উর্দ্ধে বয়স ওর। এভাবেই তো সংক্রমন বাড়তে থাকে। আমার বাড়িতেও বয়স্করা রয়েছেন। তাছাড়া শুভশ্রী অন্তঃসত্ত্বা। দুশ্চিন্তা হচ্ছে। বাড়ি থেকে বেরনোই পুরো বন্ধ হয়ে গেল।”

যদিও এই কঠিন পরিস্থিতিতে যথাসম্ভব মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছেন রাজ। আক্রান্তের পরিবারকে যে কোনো অসুবিধায় সাহায্য করতে তিনি প্রস্তুত এবং সেইসঙ্গে পৌঢ় ব্যক্তিটির দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উল্লেখ্য শ্রাবন্তী সহ ওই আবাসনে বাস করেন রচনা ব্যানার্জী, পায়েল সরকার, পরিচালক অরিন্দম শীল প্রমুখ একগুচ্ছ টলিউড সেলেব।

Anirban Kundu

Recent Posts

ভোটে হারতেই বদল! মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, চর্চায় নবান্ন

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z প্লাস নিরাপত্তা নিয়ে…

May 12, 2026

মুখ্যমন্ত্রী হয়েই কড়া পদক্ষেপ! এক ধাক্কায় বন্ধ হচ্ছে ৭১৭টি মদের দোকান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন থালাপতি বিজয়। আগেই ২০০ ইউনিট বিনামূল্যে…

May 12, 2026

৪ লাখে গ্রুপ ডি, ৭ লাখে গ্রুপ সি! ফাঁস চাকরি বিক্রির ‘রেট কার্ড’, তোলপাড় বাংলার রাজনীতি

গত ১৫ বছর ধরে বাংলায় দুর্নীতি, কালোবাজারি ও সিন্ডিকেট রাজ চলেছে বলে অভিযোগ তুলে ফের…

May 12, 2026

টানা জিতলেও কি প্লে-অফে উঠতে পারবে KKR? সামনে এখন ভয়ংকর কঠিন সমীকরণ!

চলতি আইপিএল ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রথম ৬…

May 12, 2026

এক রিচার্জে পুরো বছর ফ্রি টেনশন! রোজ 2.5GB ডেটা দিচ্ছে Jio-র ধামাকাদার প্ল্যান

আপনিও কি রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বড় খবর। টেলিকম বাজারে…

May 12, 2026

বাংলায় চালু বিশ্বকর্মা যোজনা, কারা পাবেন ৩ লক্ষ টাকার ঋণ? জানুন আবেদন পদ্ধতি

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। সম্প্রতি নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক…

May 12, 2026