নিউজ

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘‌আমফান’, আগামী ২৪ ঘণ্টা প্রবল দুর্যোগের আশঙ্কা

তীব্র গতি নিয়ে এগিয়ে আসছে ঘূর্নাবর্ত ‘আমফান’। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এ রাজ্যের বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

সুমাত্রা দ্বীপের ঘূর্ণাবর্তটি বর্তমানে অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগরে। আজকের মধ্যেই শক্তি বাড়িয়ে সেটি পরিণত হতে পারে নিম্নচাপে। শুধু তাই নয় পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটি আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়া অন্যান্য কিছু রাজ্য, যেমন অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে।

এই ঘূর্নাবর্তের কারণে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে মত্‍স্যজীবীদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্যদিকে আজ সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কমে হয় যথাক্রমে ২৪.৬ ও ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিলো ৫৫-৮৯ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026