রাজ্য

Alipore Meteorological Department: বিক্ষিপ্ত বৃষ্টিপাত থেকে তুমুল ঝড়, বুধবার থেকেই বাংলায় প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের, কতদিন পর্যন্ত থাকবে ডানা?

খারাপ আবহাওয়া যেন একেবারেই পিছু ছাড়তে চাইছে না বাংলার মানুষের। দক্ষিণবঙ্গে আবারও একটা নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির মধ্যে অন্যতম হলো পুরুলিয়া জেলা। সকাল থেকে পুরুলিয়া জেলার আকাশের মুখ ভার। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পুরুলিয়া জেলার উপরে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই কারণে বৃষ্টিপাতের ফলেও সমস্যায় পড়বেন পুরুলিয়া জেলার মানুষজন। এর পাশাপাশি তাপমাত্রার তারতম্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে পাল্লা দিয়ে তাপমাত্রার পরিবর্তন হয়েছে একই সাথে। দক্ষিণবঙ্গে সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা সংলগ্ন জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে এবং কলকাতার আশেপাশের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাত হবে। মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে বলেই জানানো হয়েছে। তবে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা কোন জেলাতেই নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেগুলো সবই বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে উত্তরবঙ্গে নেই। তবে তাপমাত্রার পারদ উঠানামা করবে বলেই জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের উপরে ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি না পড়লেও, উড়িষ্যায় যেহেতু ল্যান্ড ফল সেই কারণে ওড়িশা সংলগ্ন কয়েকটি জেলাতে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। এর মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। এই তিনটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026