রাজ্য

New Time Table: সময় বদলাচ্ছে দার্জিলিং মেল, পদাতিকসহ একাধিক ট্রেনের, জেনে নিন উত্তরবঙ্গগামী ট্রেনের নতুন সময়সূচী

কলকাতা এবং উত্তরবঙ্গের মধ্যে চলাচল করা বেশ কিছু ট্রেনের সময়সূচি বদল করা হচ্ছে পূর্ব রেলওয়ে তরফ থেকে। হাওড়া শিয়ালদা কলকাতা স্টেশন থেকে ছাড়ে এমন একাধিক ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হচ্ছে বলে জানা যাচ্ছে। গৌড় এক্সপ্রেস দার্জিলিং মেল পদাতিক এক্সপ্রেস কাজিরাঙ্গা এক্সপ্রেস বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেসের সূচি বদলাচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। সবমিলিয়ে অনুমান করা হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে চলাচল করা এই সমস্ত ট্রেনের সময়সূচি পরিবর্তনের ফলে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে।

পূর্ব রেলওয়ে থেকে চলাচল করা এই ট্রেনগুলি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়ার অন্যতম জনপ্রিয় ট্রেন। এই ট্রেনে করে প্রতিদিন বহু মানুষ দার্জিলিং জলপাইগুড়ি এবং অন্যান্য জেলায় যাতায়াত করেন। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বহু মানুষ দক্ষিণবঙ্গে আসেন এই ট্রেনে চড়ে। এই ট্রেনের সময়সূচি বদলে যাওয়ার ফলে কিছুটা সমস্যায় পড়তে হবে সেই মানুষদের। তবে, সময়সূচি যে বিরাট পাল্টে যাবে সেরকম ব্যাপারটা নয়। এর আগে দার্জিলিং মেল শিয়ালদায় পৌঁছতো ৫ টা বেজে ৩০ মিনিটে, দার্জিলিং মেল শিয়ালদায় পৌঁছবে, ৫টা বেজে ৪০ মিনিটে। এর পাশাপাশি পদাতিক এক্সপ্রেস এর সময় বদল হচ্ছে একই সাথে। এই ট্রেন ৬টা বেজে ৪৫ মিনিট এর পরিবর্তে শিয়ালদায় আসবে ৬টা বেজে ৫০ মিনিটে। পরে কোথাও ৫ মিনিট অথবা কোথাও ১০ মিনিটের অদল বদল হবে সময়ের ক্ষেত্রে।

কাজিরাঙা এক্সপ্রেসের কলকাতায় আসত ১১টা বেজে ৫৫ মিনিটে। সেই ট্রেনই এবার আসবে ১২টা বেজে ৫ মিনিটে। গৌড় এক্সপ্রেস এবার আসবে ৪টে বেজে ৪০ মিনিটে। আগে শিয়ালদায় আসত ৪টে বেজে ৩৫ মিনিটে। বালুরঘাট হাওড়া এক্সপ্রেস শিয়ালদায় আসবে ৪টে বেজে ২৫ মিনিটে। কার্যত কয়েকটি মাত্র ট্রেনের সময়সূচিত কিছুটা বদল আসছে এবার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026