ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

BSNL-কে বড়সড় ধাক্কা দিয়ে সেরার সেরা প্ল্যান নিয়ে এলো JIO, ৯৮ দিনের জন্য কলিং ইন্টারনেট সবকিছু আনলিমিটেড

এই মুহূর্তে সারাদেশে ৪৯ কোটি মানুষ রিলায়েন্স জিও ব্যবহার করে থাকেন। হাই স্পিড কালেক্টিভিটি এবং দুর্দান্ত অফারের কারণে টেলিকম সেক্টরে জিও এখন সব থেকে বড় কোম্পানি ভারতের। এই মুহূর্তে জিওর গ্রাহক সংখ্যা সব থেকে বেশি এবং ভারতের সবথেকে বড় টেলিকম অপারেটর সংস্থা বহুবছর ধরে জিও হয়ে রয়েছে। রিচার্জ প্ল্যানের দাম কিছুটা বৃদ্ধির কারণে জিও ব্যবহারকারীরা অবশ্যই ক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু এখন আবার জিও কম্পানিটি গ্রাহকদের মন জয় করতে শুরু করেছে। সম্প্রতি জিও তাদের তালিকায় এমন একটি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে যার রীতিমত শোরগোল ফেলে দিয়েছে সকলের মধ্যে। জিও একটা সময়ে রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়েছিল ব্যবহারকারীদের ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে। তবে এর ফলে জিওর অনেক ক্ষতি হয়েছে এবং বহু গ্রাহক বিএসএনএলে সুইচ করে নিয়েছেন। তবে এখন অনেক এমন গ্রাহক রয়েছেন যারা জিওতে থাকতে চান কিন্তু সস্তা প্ল্যান ব্যবহার করতে চান। এটা মাথায় রেখে জিও তার তালিকার অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান নতুন করে চালু করেছে। যারা jio সিম ব্যবহার করেন, তাদের জন্য এটা একটা দারুণ খবর। আজ আমরা আপনাকে জিও কোম্পানির এমন একটি প্রকল্পের ব্যাপারে বলতে যাচ্ছি, যাতে আপনি প্রায় ১০০ দিনের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্ত হবেন।

জিও এই রিচার্জ প্ল্যান ব্যবহারকারীদের একটা বিশাল পরিমাণ ডাটা দিয়ে থাকে। এই প্ল্যানের দাম হলো ৯৯৯ টাকা এবং এই প্ল্যান রিচার্জ করলে আপনারা ৯৮ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন, যেখানে আপনারা আনলিমিটেড কলিং করতে পারবেন যেকোনো নেটওয়ার্কে। আপনি যদি এই প্ল্যান রিচার্জ করেন তাহলে আপনি প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন। অর্থাৎ আপনি ৯৮ দিনের মোট ১৯৬ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। সুতরাং এই রিচার্জ প্ল্যান সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য সবথেকে প্রয়োজনীয় যারা সস্তায় ডেটা ব্যবহার করতে চান। এছাড়াও আপনি যদি দৈনিক ডেটা লিমিটে সন্তুষ্ট না হন, তাহলে আপনি আনলিমিটেড ৫জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই প্ল্যান রিচার্জ করলে। যদি আপনার বাড়ির সামনে ফাইভ-জি থাকে, এবং আপনার ফোন ৫জি সাপোর্ট করে তাহলে আপনি সহজেই আনলিমিটেড ৫জি ব্যবহার করতে পারবেন যদি আপনি এই প্ল্যান রিচার্জ করেন।

এর পাশাপাশি জিও তার গ্রাহকদের জিও সিনেমা এর বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করে থাকে এই প্ল্যান রিচার্জ করলে। এর মাধ্যমে আপনি বিনামূল্যে সাম্প্রতিক সিনেমা এবং টিভি শো দেখতে পারবেন। এর সঙ্গেই আপনি জিও টিভি এবং জিও ক্লাউডের সাপোর্ট পেয়ে যাবেন। জিও টিভিতে আপনি লাইভ টিভি দেখতে পারবেন এবং জিও ক্লাউড এ আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ছবি স্টোর করে রাখতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026