নিউজ

ফের অশনি সংকেত, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘গতি’

আমফানের পর মহারাষ্ট্রে আছড়ে পড়েছিল নিসর্গ। এই ঘূর্ণিঝড়ের রেশ এখনও কাটেনি। বিশেষত আমফান যে দুর্বিষহ স্মৃতি রাজ্যবাসীর মনে তৈরি করেছে, তা আজও দগদগে ঘায়ের মত মনে রয়ে গিয়েছে। আর এবার পুজোর আগেই বাংলাদেশের বুকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘গতি’। সপ্তাহখানেক আগে এই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। আর আজ, সোমবার সকালে আরও শক্তিশালী রূপ নিয়ে অন্ধপ্রদেশ উপকূল দিয়ে ঘূর্ণিঝড় ‘গতি’ প্রবেশ করবে রাজ্যে। এর ফলে ঘন্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। সঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশে প্রদেশে জারি করা হতে পারে লাল সতর্কতা।

আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এ অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও কিছুটা আঁচ এ রাজ্যে পড়বে বলে মনে করা হচ্ছে।

এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি বঙ্গোপসাগরের একাংশ প্রচন্ড উত্তাল হতে পারে বলেও জানা গিয়েছে। যার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026