কমেডির মাস্টার মীর আসছেন নিজের ব্যান্ড ব্যান্ডেজের সঙ্গে আপনাদের ‘ভাল থাকার ভ্যাকসিন’ নিয়ে। চার বছর মীরাক্কেল-এর দেখা, তাই এবার ‘মীরাক্কেল ১০’ এও থাকবে নতুন চমক। সঞ্চালনায় এখানে মীর ছাড়া অচল। কিন্তু পাল্টে গেছে বিচারকদের মুখ। বহুদিন পর মানুষ দেখতে পাবে পাওলি দামকে পর্দায়। পাওলির পাশাপাশি থাকবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক এবং বিশ্বনাথ।
জাজেস প্যানেল– রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র-কে দেখতে না পাওয়ার কষ্ট জানিয়েছেন প্রচুর দর্শক। সবাই এই পুরনো টিমকেই ফিরে পেতে চান। কিন্তু চার বছর পর একদম নতুন ভাবে শুরু হতে চলেছে ‘মীরাক্কেল ১০’।
২০০৬ সালে শুরু হয়েছিল প্রথম ‘মীরাক্কেল’। এখনও পর্যন্ত ৯টি সিজন কমপ্লিট হয়েছে এবং এই ৯টি সিজনেরই মধ্যমণি ছিলেন মীর এবং অসাধারণ একটি জাজেস প্যানেল– রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র। এবারের মীরাক্কেলে অনেকটা আলাদা। সাধারণ ছেলে-মেয়েদের সুযোগ পাওয়ার জায়গা থাকছে, পাশাপাশি এক অসম্ভব সুন্দর জাজেস প্যানেলও থাকছে।
১১ ই অক্টোবর রবিবার রাত ৮ টায় শুরু হবে মীরাক্কেল ১০ এর গ্র্যান্ড প্রিমিয়ার।
করোনার ভ্যাকসিন তৈরি না হলেও মীর বের করে ফেলেছেন ‘ভালথাকার ভ্যাকসিন’। শুধুমাত্র টিভির পর্দার সামনে বসে গেলেই ভ্যাকসিন পেয়ে যাবেন এক ঘণ্টার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…