নিউজ

আর কিছুক্ষণের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ, জানুন কোন জেলায় কত বেগে বইবে ঝড়

ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে জাওয়াদ। এই ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে । আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই ঘূর্ণিঝড় উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে শনিবার সকালের মধ্যেই পৌঁছে যাবে। এরপর আসতে আসতে উত্তর ও উত্তর-পশ্চিমে ঘুরে ওড়িশা উপকূল ধরে এগিয়ে যাবে।

রবিবার নাগাদ পুরীর কাছাকাছি আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। সেখানে এই ঝড় তান্ডব দেখিয়ে তারপর ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসতে পারে। আর এর প্রভাব পড়তে শুরু করেছে শনিবার সকাল থেকেই। শনিবার সকাল থেকে তিলোত্তমার আকাশের মুখ ভার। বেলার দিকে উপকূল এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্ক করা হয়েছে সমুদ্র উপকূলবর্তী মানুষজনকে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রযাত্রায় না যাওয়ায়।

আর এই জাওয়াদের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট এবং ঝড়ের বেগ কবেশি হবে। দেখে নিন কোন জেলায় কত পরিমাণ ঝড় হবে –

১.পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলি এই জেলাগুলোতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে এই ঘূর্ণবাত ঝড় বইবে। ইতিমধ্যে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এইদিন সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

২. আগামী ৫ ডিসেম্বর রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এইদিন ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

৩. নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়ায় এদিন ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে সাথে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৪. আগামী ৬ ডিসেম্বর সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এদিন ও ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার ঝড় হতে পারে। এইদিন ও এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

৫. কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। এখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

শনিবার সকালে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

John Fabian

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026