নিউজ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, বাংলায় যেসব এলাকায় চালাবে তাণ্ডব

ধেয়ে আসছে আরো এক ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। শনিবার সকালে এই শক্তিশালো ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে। এরাজ্যে আছড়ে না পড়লেও ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মূলত দক্ষিণবঙ্গের কছু জেলারে জেলাগুলিতেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। আরো এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই সতর্কতামূলক একাধিক ব্যবস্থা নিয়েছেন রাজ্য সরকার। সূত্র থেকে জানা গিয়েছে, বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই এনডিআরএফ-এর দলও মোতায়েন করা হয়েছে।

দক্ষিণ থাইল্যান্ডের এই ঘূর্ণাবর্ত ঝড় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আজকের দিনে শক্তি বাড়িয়ে সপ্তাহের শেষে শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে। আর এই কারণে সমুদ্রের ঝড়ের তান্ডবের কথা ভেবে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়ার গতিবেশ থাকতে পারে ঘন্টায় ৬৫ থেকে ৮০ কিলোমিটার।

আজকে সকাল থেকে আকাশ ঝলমলে আছে। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভোরর দিকে আবছা এবং রাতের দিকে মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিনগুলি বঙ্গবাসীর কাছে বেশ দুর্যোগপূর্ণ কাটবে।

এই ঘূর্ণবাতের জেরে শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম এবং হাওড়া থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভাবনা আছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026