বর্তমান যুগে রিল ভিডিও বানানোটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আট থেকে আশি প্রায় সকলেই নিজেদের অবসরে ব্যস্ত থাকেন রিল ভিডিও বানাতে। অবশ্য ইনস্টাগ্রাম আজকের দিনে দাঁড়িয়ে আমজনতা হোক কিংবা তারকা সকলের কাছেই একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। ছোট থেকে বড় সমস্ত তারকারাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছাতে চান মানুষের আরো কাছাকাছি, যাতে তারা তাকে আরো ভালোভাবে চিনতে পারেন এবং সাপোর্ট করেন।
অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলাতেও কেরিয়ারের শুরুতে বেশ কয়েকটি কাজ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়াতেও তিনি ভালোই সক্রিয়। প্রায় রোজই নিজের নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন, যা ভাইরাল হয় নিমেষে। সোশ্যাল সাইটে তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তার শেয়ার করা যেকোনো পোস্টই নেটদুনিয়ায় ভাইরাল হয় ঝড়ের গতিতে। সম্প্রতি অভিনেত্রীর আরো একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মধ্যে এবং তার অনুরাগীদের মধ্যে।
বলিউডের জনপ্রিয় গান ‘হাওয়া মে উড়তি যায়ে’তে রিল ভিডিও বানিয়েছেন মোনালিসা। খোলা মাঠের মধ্যেই কালো শাড়ি ও ব্লাউজে উক্ত জনপ্রিয় বলিউড হিন্দি গানের সাথে কোমর দুলিয়েছেন অভিনেত্রী। তার পোশাক দেখে বোঝাই যাচ্ছিল তিনি কোন আউটডোর শুটিং’এ গিয়েছিলেন। আর সেখানে গিয়েই শুটিংয়ের ফাঁকে এই রিল ভিডিওটি বানিয়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই প্রতিটি ভিডিওর মধ্যে এই ভিডিওটিও তুমুল ভাইরাল হয়েছে। প্রতিবারের মত এবারেও তার অনুরাগীরা প্রশংসায় ভরিয়েছেন তাকে।
দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…
ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…
স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…
কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…