নিউজ

বাড়ছে ঝড়ের দাপট, কলকাতায় ১৩০ কিমি বেগে বইবে ঘূর্ণিঝড় ‘আমফান’

ক্রমাগত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বহুদূর অতিক্রম করলেও এর তীব্রতা কিন্তু খুব একটা কমেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গিয়েছে এই ঝড়ের গতিবেগ রয়েছে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। শুধু তাই নয় এর সর্বোচ্চ গতিবেগ ১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টাও হতে পারে।

দীঘা এবং হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়ে এটি এগিয়ে যাবে উত্তর ও উত্তর পূর্ব দিকে। ইতিমধ্যেই দীঘায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে পুরনো বাড়ি, কাঁচা বাড়ি, যোগাযোগ ও বিদ্যুতের খুঁটিগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। শুধু তাই নয় এই ঝড়ের ফলে অনেক জায়গায় রেললাইন ও রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বড় গাছগুলি মাটি থেকে উপরে যেতে পারে।

এই রাজ্যের সাতটি জেলায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার ওপর দিয়ে এই ঘূর্ণিঝড় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যেতে পারে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আজ এবং কাল বাড়ি থেকে না বের হতে এছাড়াও বিপজ্জনক বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে। নবান্নর কন্ট্রোলরুম থেকে সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখবেন বলেও জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026