নিউজ

আমফানের সঙ্গেই আসছে জোয়ার, তছনছ হয়ে যেতে পারে সবকিছু

একেই করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। তার সঙ্গেই মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে আসছে আমফান। তাতেও রক্ষে নেই, এর সঙ্গে আবার যোগ দিয়েছে জোয়ারও। বিপর্যয়ের এই ত্রিশঙ্কু চাপে দিশেহারা অবস্থা মানুষের। ঘূর্ণিঝড় আমফান এগিয়ে আসছে ক্রমশ। ইতিমধ্যে মধ্যে পূর্ব মেদিনীপুরের দীঘার কাছাকাছি পৌঁছে গেছে তা। সন্ধ্যের মধ্যে আছড়ে দীঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝামাঝি কোন অংশে। এই আশঙ্কার মধ্যেই আবার আবহাওয়া দপ্তরের একটি ঘোষণা দুশ্চিন্তা বাড়িয়েছে মানুষের।

আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে মারাত্মক আশঙ্কার কথা জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আমফানের ভূমিভাগে আছড়ে পড়ার সময় একটু এদিক ওদিক হলেও ভয়াবহ পরিণতির সৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যে ৭ টা থেকে সাড়ে ৭ টার মধ্যে ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ভূমিভাগে। অন্যদিকে, রাত পৌনে ৯ টা নাগাদ জোয়ারের উচ্চতা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে, জোয়ারের জলরাশির সঙ্গে ঘূর্ণিঝড়ের মেলবন্ধন ঘটলে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এর পাশাপাশি আগামী কাল অমাবস্যা থাকায় দীঘায় ৫ থেকে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হচ্ছে। জানা গেছে, বুধবার বিকেল ৪ টার পর থেকেই জোয়ার বাড়তে শুরু করবে। এই সময় সাগর এলাকায় জোয়ারের উচ্চতা ১.৬৯ মিটারের কাছাকাছি থাকবে। তবে রাত পৌনে ৯ টা নাগাদ জোয়ারের উচ্চতা সবচেয়ে বেশি হবে। এই সময় ৪.৬ মিটার উচ্চতায় উঠবে জোয়ারের জল। ফলে জোয়ার ও ঘূর্ণিঝড় যদি একইসঙ্গে চলে আসে তাহলে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হবে বাংলাকে, আশঙ্কা বিশেষজ্ঞদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026