নিউজ

আছড়ে পড়ার পরও গতি হারাবে না ‘আমফান’, তান্ডব চলবে আগামীকাল পর্যন্ত

প্রবল গতি নিয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’। আজ বিকেলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতি হতে পারে ১৮৫ কিলোমিটার/ঘন্টা। তবে এখানেই শেষ নয়, আঘাত হানার পরও সম্পূর্ণভাবে শক্তিহীন হবে না এই সুপার সাইক্লোন। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় তান্ডব চালাবে এই ঘূর্ণিঝড়। জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “স্থলভাগে আঘাত হানার পর কলকাতার গা ঘেঁষে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে এই ঘূর্ণিঝড়টি৷ এরপর ধীরে ধীরে নদীয়া এবং মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে।”

অন্যদিকে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে, ‘বুলবুল’এবং ‘ফণী’র সময় রাজ্যবাসী যে দৃশ্য দেখেছিল তার চেয়েও ভয়ংকর হতে পারে ‘আমফান’। কারণ, কলকাতার অনেক কাছ দিয়ে বয়ে যাবে এটি। ১১০-১৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বইবে কলকাতায়। কলকাতা, হাওড়া ও হুগলির মতো জেলাগুলিতে ভারী ও অন্যান্য জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলা। বৃহস্পতিবার বিকেল থেকে উন্নতি দেখা দিতে পারে আবহাওয়ায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026