নিউজ

দীঘায় জলোচ্ছ্বাস, ২০০ কিলোমিটার গতিবেগে আসছে সুপার সাইক্লোন ‘আমফান’

ক্রমেই প্রবল গতিতে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আমফান।’ এদিন বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গে প্রবল বেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি চলছে লাগাতার। দিঘা উপকূল হয়ে ঘূর্ণিঝড় ‘আমফান’ প্রবল বেগে ধেয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে।

আর তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার। আর এর ফলে সমুদ্র ও নদীগুলিতে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। জলোচ্ছ্বাসের উচ্চতা হতে পারে ৮ মিটার বা তারও বেশি। সমুদ্র উপকূলবর্তী বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ৩ লক্ষের বেশি মানুষকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ৩০০ টি মাছ ধরার নৌকাকে সমুদ্রে পাঠানো হয়েছে। পূর্ব উপকূলে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে জারি করা হয়েছে হাই এলার্ট।

এছাড়া ২০ টি দুর্যোগ মোকাবিলা দলকে মোতায়েন করা হয়েছে। দুর্যোগের পর উদ্ধার কার্য চালাতে রাখা হয়েছে হেলিকপ্টার ও যুদ্ধ জাহাজ। অনুমান করা হচ্ছে, ওড়িশাতে ঘূর্ণিঝড় ‘আমফান’ খুব বেশি প্রভাব ফেলবে না। পারাদ্বীপে ক্রমেই বৃষ্টি থেমে গিয়েছে। জানা গিয়েছে, পুরীতে আছড়ে পড়তে পারে প্রতি ঘন্টায় ৪১ কিমি বেগে, ওড়িশার পারাদ্বীপে ১০২ কিমি বেগে প্রতি ঘণ্টায়, ভুবনেশ্বরে ৩৭ কিমি বেগে ঘণ্টায় আছড়ে পড়তে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026