দিঘা থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে, আর কিছুক্ষনের মধ্যে আছড়ে পড়বে বাংলায়
দিঘা থেকে আর মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে সাপের সাইক্লোন আমফান। আর কলকাতা থেকে ১৯০ কিলোমিটার দূরে রয়েছে। বিকেল ৪ টা থেকে ৬ টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে উপগ্রহ চিত্রের পর্যবেক্ষণ। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলগুলিতে সব থেকে বেশি ক্ষতি হবে বলে জানানো হয়েছে। যত বেলা বাড়বে ততই এর দাপট বাড়ছে।
ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে তান্ডব। কোথাও তুমুল বৃষ্টি হচ্ছে, কোথাও শুরু হয়েছে ঝড়ের দাপট। কলকাতার বেশ কিছু এলাকাতে গাছ উপড়ে গেছে। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে নদীতে ধস শুরু হয়েছে। রেড রোডে গাছ উপড়ে গেছে, নিউ আলিপুরে গাছ ভেঙেছে। কলকাতার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া সব জেলাতেই তান্ডব বেড়েই চলেছে। ফ্রেজারগঞ্জে ঝড়ের গতিবেগ ইতিমধ্যেই ৮০ কিলোমিটারের বেশি।
মন্দারমনিতে গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়েছে। দিঘাতে বোল্ডার তুলে ফেলেছে সমুদ্রের জল। তাজপুরে সমুদ্রের সামনে গাছগুলির সাথে লাইট পোস্ট নড়ছে। কলকাতাতে সমস্ত উড়ালপুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। দিঘাতে দুপর ২ টো নাগাদ বাড়ির চাল উড়ে গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…