বিকেল ৪ টে নাগাদ স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান, কত থাকবে ঝড়ের গতিবেগ?
ভয়ানক গতিবেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান।’ আবহাওয়া দফতর সূত্রে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এদিন বিকেল ৪ টে নাগাদ স্থলভাগে আছড়ে পড়বে সুপার সাইক্লোনটি। এখনও পর্যন্ত আমফানের গতিবেগ রয়েছে প্রতি ঘন্টায় ১৯৫ কিলোমিটার। এই গতিতে স্থলভাগে প্রবেশ করলে নিমেষেই সবকিছু তছনছ হয়ে যাবে। তবে আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, স্থলভাগে প্রবেশ করলে ঘূর্ণিঝড় ‘আমফান’-এর গতিবেগ কিছুটা কমবে। গতি কমে হবে ১৬৫ থেকে ১৭০ কিলোমিটার।
বর্তমানে আমফান দিঘা থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরে রয়েছে। গঙ্গাসাগর থেকে ৯০ কিলোমিটার দূরে, পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার ও কলকাতা থেকে ১৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। হাওয়া অফিস পরিস্কার জানিয়েছে, বিকেল ৪ টের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। বিকেল ৫টা নাগাদ দক্ষিণ ২৪ পরগণার ক্যাওড়াখালিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ১৭ থেকে ২০ কিমি বেগে ঝড়ের মূল কেন্দ্রটি সরছে। বিকেল ৪টে নাগাদ জোয়ার শুরু হবে সমুদ্রে। আর এই জোয়ারের সঙ্গে ঘূর্ণিঝড়ের সমন্বয় ঘটে তবে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদের। রাত ৮টা ৪৫ নাগাদ জোয়ারের জল সবচেয়ে বেশি উঠবে। আর এটিই কপালে ভাজ ফেলেছে আবহাওয়াবিদদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…