নিউজ

Cyclone mocha news: কবে কোথায় আছড়ে পড়বে সাইক্লোন মোকা? কতটা প্রভাব পড়বে বাংলার উপর?

গত কয়েকদিন ধরেই নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে ঘূর্ণিঝড় মোকা। অনেকেই এই মুহূর্তে এই সাইক্লোন নিয়ে বেশ চিন্তিত রয়েছেন। এই সাইক্লোন কবে কোথায় আছড়ে পড়বে? কত হবে সর্বোচ্চ গতিবেগ? কোথায় হবে ল্যান্ড ফল? এই নিয়ে ইতিমধ্যেই কৌতুহলী সাধারন মানুষ। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে। যদিও সাইক্লোন নিয়ে কোন রকম প্যানিক না করার কথাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর।

আইএমডি জানিয়েছে, ৬ মে থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হওয়া শুরু হবে। ৭ মে পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিবর্তিত হবে সেটি। ৮ মে গভীর নিম্নচাপের রূপ নেবে। এরপরে উত্তর দিকে অগ্রসর হবে এবং মধ্য বঙ্গোপসাগরে সাইক্লোনের আকার ধারণ করবে এই নিম্নচাপ।

তবে মধ্য বঙ্গোপসাগরের উপরে তৈরি সাইক্লোন বিধ্বংসী আকার ধারণ করবে ৯ তারিখের পর। ঠিক কোন রাজ্যের উপকূলে এই ঘূর্ণিঝড় আছরে পড়বে তা এখনই বলা যাচ্ছে না। আইএমডি এখনো পর্যন্ত জানাতে পারেনি এই ঘূর্ণিঝড়ের গতিপথ কি রকম হবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, যেরকমই হোক না কেন এই ঘূর্ণিঝড় বেশ শক্তিশালী হবে। তবে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের নির্দিষ্ট স্থান এখনই বলা যাচ্ছে না। যদিও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে। প্রতিটি মুহূর্তের পরিস্থিতির উপরে নজর রাখছে ভারতীয় আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন, “আগামী ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। সেই কারণে এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। মোকা বাংলায় কতটা প্রভাব ফেলবে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে খুব একটা বেশি প্রভাব না ফেলার সম্ভাবনা। মোকার গতিবিধির উপরে নজর রাখছে হাওয়া অফিস। তবে নিম্নচাপ তৈরি হওয়ার পরে তবেই এই সাইক্লোনের গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ ভাবে বলা সম্ভব।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026