বলিউড

Met Gala 2023: মেট গলার মঞ্চে আলিয়া ভাট, দেখে মুগ্ধতা লেগেছে অধিকাংশের

আলিয়ার সাজে চোখ ধাঁধিয়ে গিয়েছে নেটজনতার একাংশের। বলাই বাহুল্য এই মুহূর্তে তার রেড কার্পেট লুক মোহিত করেছে তার গোটা ভক্তমহলকে। তার রেড কার্পেট লুকের প্রশংসা করেছেন বলিউডের একাধিক ডিভারাও। সম্প্রতি অভিনেত্রীর এই চোখ ধাঁধানো সাজের ঝলক প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সাধারণ থেকে মিডিয়ামহলে।

খুব সম্প্রতি কাপুর পরিবারের পুত্রবধূ নিউইয়র্কের আন্তর্জাতিক অনুষ্ঠান ‘মেট গালা ২০২৩’এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন। এদিন রেড কার্পেটে সাদা ডিপ নেকলাইন কাটিং ও স্লিভলেস লং গাউনে হাজির ছিলেন তিনি। সাজ পূরণের জন্য হালকা মেকাপে মানানসই কানের দুল পরেছিলেন তিনি। চুল খোলা রাখলেও হালকা বাঁধন রেখেছিলেন তিনি। ঠোঁটে বজায় রেখেছিলেন মিষ্টি হাসিও। বিদেশের মাটিতে বলি ডিভার এই সাজ যে রীতিমতো সকলের নজর কেড়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

জানা গেছে, খুব শীঘ্রই হলিউডে পা রাখতে চলেছেন রণবীর পত্নী। সেই খবর প্রকাশে আসতেই খুশিতে মেতে উঠেছে ভক্তরাও। তবে এবছর মেট গালায় তার উপস্থিতি যেন ভীষণভাবে নজর কেড়েছে। বিদেশের মাটিতেও তার জনপ্রিয়তা নজর কেড়েছে সকলের। ভালোবাসা জাহির করতে থাকা ভক্তদের প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। পাশাপাশি ক্যামেরার দিকে তাকিয়ে হাসি মুখেই হাতও নাড়িয়েছিলেন অভিনেত্রী। অবশ্য সেইসমস্ত ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই মিলবে। উল্লেখ্য, সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি অভিনেত্রীর একটি ফ্যান পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা-দীপিকার পর এবার আলিয়াও যে রীতিমতো হলিউডের একাংশের মাঝে সারা ফেলে দিয়েছে, তা প্রমাণিত।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026