খেলা

IPL 2023: বল করে প্রায় ২০ গজ পিছনে দৌড়ালেন মার্করাম, ড্রাইভ দিয়ে ধরলেন অবিশ্বাস ক্যাচ! রইল ভিডিও

গতকাল আইপিএলে পয়েন্টস টেবিলের নিচে থাকা সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নেমেছিল দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে প্রায় পরাজিত হওয়া ম্যাচকে জয়ের গন্ডি পার করান অধিনায়ক নীতিশ রানা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক নীতিশ রানা। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে হায়দ্রাবাদের শক্ত বোলিংয়ের সামনে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে নাইট শিবির।

দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন রিঙ্কু সিং। পাশাপাশি অধিনায়ক নীতিশ রানা ৩১ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন। এদিকে বিস্ফোরক নীতিশ রানাকে আউট করতে অবিশ্বাস্য ক্যাচ ধরেন হায়দ্রাবাদের অধিনায়ক মার্করাম। ইনিংসের ১২তম ওভারে নিজেই বোলিং করেন হায়দ্রাবাদের অধিনায়ক। ওই ওভারের দ্বিতীয় বলে নীতিশ রানা লম্বা শর্ট খেলতে গিয়ে বল শূন্যে তুলে দেন। মার্করাম বল করার পর প্রায় ২০ গজ পিছনে দৌড়ে লাফিয়ে অবিশ্বাস্য ভাবে লুফে নেন নীতিশ রানার ক্যাচ।

মার্করামের অবিশ্বাস্য ক্যাচের জন্য বিস্ফোরক হয়ে ওঠার আগে সাজঘরে ফেরেন নীতিশ রানা। এদিকে মার্করামের অবিশ্বাস্য ক্যাচ দেখে হতবাক হয়েছেন ধারাভাষ্যকার থেকে শুরু করে সাধারণ ক্রিকেট প্রেমীরা। ধারাভাষ্যকারদের ভাষায়, উক্ত ক্যাচটি হতে চলেছে এবারের আইপিএলের সেরা ক্যাচ। এদিকে কলকাতার দেওয়া ১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় সানরাইজ হায়দ্রাবাদ। কলকাতার বিপক্ষে ম্যাচ হারার পাশাপাশি চলতি আইপিএলের সুপার ফোরের লড়াই থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল হায়দ্রাবাদ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026