রশ্মিকার সাথে ডেট করছেন শ্রীনিবাস বেল্লামকোন্ডা! গুজব নিয়ে নীরবতা ভাঙলেন তারকা

রশ্মিকা মন্দানাকে বর্তমানে চেনেন না, এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা হবে। জানিয়ে রাখা ভাল, কর্ণাটকের অভিনেত্রী তথা সাউথ ইন্ডিয়ান সিনেমার মোস্ট কিউট অভিনেত্রী তিনি। সাউথ ইন্ডিয়ান সিনেমায় রশ্মিকা তাঁর কিউট এক্সপ্রেশন ও সুন্দর হাসির জন্য এমনিতেই বেশ জনপ্রিয় ছিলেন। এমনকি গোটা দেশের যুবকদের কাছে এই অভিনেত্রী ক্রাশ। তাঁর হাসি, প্রাণোচ্ছল ভঙ্গি, মারকাটারি ফিগার রাতের ঘুম কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ যুবকের। তিনি প্রধানত সাইথ ইন্ডিয়ান সিনেমা গীতা গোবিন্দ থেকে জনপ্রিয়তা পেতে শুরু করেছিলেন। তারপর পুষ্পার সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা অন্যমাত্রায় পৌঁছে গিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে কমবেশি অভিনেত্রীকে নিয়ে সর্বদাই আলোচনা চলছে। মাঝে মাঝে তিনি তার বিভিন্ন সিনেমার প্রমোশনের জন্য বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন। সম্প্রতি তিনি চর্চায় চলে এসেছেন নিজের সম্পর্কের কারণে। আসলে কয়েকদিন ধরেই আলোচনা শুরু হয় যে, তেলেগু অভিনেতা শ্রীনিবাস বেল্লামকোন্ডা এবং কন্নড় অভিনেত্রী রশ্মিকা মান্দানা ডেট করছেন। মুম্বাই বিমানবন্দরে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে এই দাবি আরও জোরালো হয়।

এই বিষয়ে মুখ খোলেননি রশ্মিকা। কিন্তু এবার এক অনুষ্ঠানে গিয়ে এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন শ্রীনিবাস বেল্লামকোন্ডা। তিনি বলেছেন যে তাঁদের এই সম্পর্কের দাবি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। তিনি আশ্চর্য প্রকাশ করে বলেছেন যে এরকম গুজব তৈরি করে কারা! এছাড়া বিমানবন্দরে একসাথে দেখা যাওয়া নিয়ে তিনি বলেছেন যে তাঁরা দুজনেই হায়দ্রাবাদ থেকে মুম্বাই ভ্রমণ করছিলেন। তাই বিমানবন্দরে তাঁদের দেখা হয়ে গেছিল।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026