এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন দীপিকা পাডুকোন। দেশের সেরাদের মধ্যেও তিনি অন্যতম। চলতি বছরে অস্কারের মঞ্চেও দেখা মিলেছিল তার। সেদিন তার লুক রীতিমতো নজর কেড়ে নিয়েছিল সকলের। অবশ্য তার একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ার পাতাতে নিজেই শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে নিজের প্রোফাইল পিকচার বা ডিপি পরিবর্তন করেই চর্চায় অভিনেত্রী। যার ফলস্বরূপ নেটজনতার একাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। সোজা কথায় বলতে, তার শেয়ার করা ছবি দেখে অসন্তুষ্ট নেটজনতার একাংশের পাশাপাশি তার ভক্তমহলের একাংশও।
খুব সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় দুটি আকাশের ছবি শেয়ার করে নিয়েই চর্চায় উঠে এসেছেন। দুটি ছবি দুটি সময়ের, তা ছবিতে নজর রাখলেই স্পষ্ট হবে। দুটি ছবিতে ধরা দিয়েছে মেঘেদের দুই ধরনের রূপ, যা মুগ্ধ করেছে অভিনেত্রীকে। চোখ জুড়িয়েছে নেটজনতার একাংশেরও। এমনকি অভিনেত্রী ছবি দুটি শেয়ার করে ক্যাপশনে লিখে জানিয়েছেন, তিনি মেঘেদের ছবি তোলার আবেশে মোহিত হয়েছেন। তবে সেই আকাশের ছবি নিজের ডিপিতে লাগাতেই শোরগোল নেটপাড়ায়।
সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রী এই মেঘেদের ঝলক শেয়ার করে নেওয়ার পর থেকেই নেটজনতার একাংশ একাধিক কথার তীরে বিদ্ধ করেছেন অভিনেত্রীকে। বেশিরভাগেরই প্রশ্ন, তিনি নিজের প্রোফাইল পিকচারে কেন আকাশের ছবি লাগিয়েছেন? আবার কেউ তার ডিপি দেখে তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবির মন্তব্যের তালিকায় নজর রাখলেই এমন একাধিক কটাক্ষজনক মন্তব্য নজরে আসবে। আপাতত বলাই বাহুল্য, অভিনেত্রী নিজের ডিপি বদলানোর সূত্র ধরেই একাংশের মাঝে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। তবে এই নিয়ে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়াই মেলেনি অভিনেত্রীর কাছ থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…