রাজ্যে ব্যাপক প্রভাব পড়তে চলেছে নিম্নচাপের। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপ ৪ তারিখের পর থেকে বঙ্গোপসাগরে উৎপন্ন হবে বলে জানানো হয়েছে। এই নিম্নচাপ স্থায়ী হবে আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত। শহর কলকাতা এবং তার আশেপাশের এলাকায় ঝড় বৃষ্টির প্রভাব থাকবে। তার সঙ্গেই থাকবে আংশিক মেঘলা আকাশ। কোন কোন জায়গায় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৈশাখের তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন বাংলার মানুষ।
ঝড়ো হাওয়া এবং বৃষ্টিতে গরমের প্রকোপ অনেকটা কমে গিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মানুষরা স্বস্তি পাবেন বেশ অনেকটা। বেশকিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না।
ঘূর্ণাবর্ত্যের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তীব্র গরমের হাত থেকে অনেকটা রেহাই পাবেন সমগ্র জেলার মানুষ। এই স্বস্তি আর কদিন থাকবে তা এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে বলেনি আবহাওয়া দপ্তর। তবে যে ঘূর্ণাবর্ত্য তৈরি হয়েছে তার প্রভাবে আগামী দু তিন দিনের মধ্যেই নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হচ্ছেই, এই জল্পনায় সিলমোহর দিয়ে দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে তার আগে নিম্নচাপের পরিস্থিতির কারণে কয়েকটা দিন স্বস্তিতে থাকবে বঙ্গবাসী।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…