নিউজ

Cyclone Mocha: সপ্তাহান্তে মোকার গতিবেগ হতে পারে ঘন্টায় ১৫০ কিলোমিটার, জানিয়ে দিয়েছে হাওয়া অফিস

চলতি সপ্তাহে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মোকা। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে এবারে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এর পর এই ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে এই নিম্নচাপ। মোকা যদি সত্যিকারে তৈরি হয় তাহলে সেটা হতে পারে সেই নিয়ে আলোচনা চলছে ইতিমধ্যেই। এর মধ্যে এই মৌসম ভবন জানিয়ে দিয়েছে, মোকার জন্ম হলে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

গত শনিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সোমবার নিম্নচাপে পরিণত হয়েছে। পরবর্তী সময়ে আরো ঘনীভূত হয়ে মঙ্গলবার এর মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এটি। এরপরই তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। মৌসম ভবন জানিয়ে দিয়েছে শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়ের চেহারা ধারন করতে পারে এই বিশাল নিম্নচাপ। অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই মোকা। ওই সময় মোকার বেগ হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

মৌসম ভবন আরো জানিয়েছে, বৃহস্পতিবার ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ১০০ কিলোমিটার। শুক্রবার এবং শনিবার ঝড়ের বেগ হবে ঘন্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত। সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ১৫০ কিলোমিটার। তবে ঘূর্ণিঝড় ঠিক কবে এবং কোথায় আঘাত করবে, সেই নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি মৌসম ভবন। আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী জানা গিয়েছে সপ্তাহান্তে এই ঝড় আসতে পারে। মৌসম ভবন আরো জানিয়েছে, বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ঘূর্ণিঝড় হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026