সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা গিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটিকে। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও কেশরী লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘শাড়ি কে পালটে’ এই গানের তালেই পর্দায় কেশরী লাল যাদবের সাথে ফুলশয্যার খাটে প্রথম রাতেই দৃশ্য অনুযায়ী রোমান্টিক হয়েছেন অভিনেত্রী। একেবারে গ্রাম্য পরিবেশে, মানানসই পোশাকে ক্ষেতের মাঝেই তাদের রোমান্টিক নাচ করতে দেখা গিয়েছে। আর তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের, তা গানের গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে।
‘এন্টার ১০ রাঙ্গীলা’ নামের ইউটিউব চ্যানেল থেকে ১ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল এই ভিডিওটি। এই মুহূর্তে যা পৌঁছে গিয়েছে ২ কোটির কাছাকাছি মানুষের কাছে। উল্লেখ্য গানটি কেশরী লাল যাদব ও আম্রপালি দুবে অভিনীত জনপ্রিয় ভোজপুরি ছবি ‘আশিকি’র। গানটিতে কন্ঠ দিয়েছিলেন স্বয়ং অভিনেতা কেশরী লাল যাদব ও শিল্পী রাজ। কথা দিয়েছিলেন বিজয় চৌহান। পরাগ পাতিল পরিচালিত এই ছবিটির উল্লেখ্য গানের ভিডিওর সূত্র ধরেই আপাতত ভোজপুরি দর্শকদের পাশাপাশি নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই অনস্ক্রিন হিট তারকা জুটি।
প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…
দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…
রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…
ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…
গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…
রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…