নিউজ

Cyclone Mocha: মোকার জন্ম হচ্ছে বৃহস্পতিবার, কবে আসবে বাংলায়? কি জানালো মৌসম ভবন

বৃহস্পতিবার সকালের আগে জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড় মোকা। বুধবার রাতের শেষ বিবৃতিতে এমনটা জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন। সকালে মৌসুম ভবন জানিয়েছিল বুধবার সন্ধ্যার দিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার রাতে মৌসম ভবন জানিয়ে দিল বৃহস্পতিবার সকালের আগে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে। বিকেলের দিকে তা প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। শুক্রবার আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় মোকা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে।

শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের কাছাকাছি মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। হাওয়া অফিস তাদের ঘূর্ণিঝড় সংক্রান্ত পূর্বাভাসে জানিয়ে দিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর একটু একটু করে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে সরে যেতে পারে মোকা। রবিবার দুপুরের দিকে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কাউকপুরের উপরে আছড়ে পড়তে পারে।

আবহবিদরা জানাচ্ছেন, ল্যান্ডফলের সময় বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে সর্বোচ্চ গতিবেগ হবে ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে শনিবার থেকে ঘূর্ণিঝড় ধীরে ধীরে শক্তি ক্ষয় করতে শুরু করবে বলেও মনে করছে হাওয়া অফিস।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026