বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। তবে অনেকের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকার জন্য তারা হ্যাচব্যাক কম্প্যাক্ট গাড়ি খুব একটা পছন্দ করেন না। তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হয় ৭ সিটার গাড়ি। আর এই কথা ভেবেই কোম্পানি MPV সেগমেন্টে লঞ্চ করতে চলেছে ৭ সিটার Maruti Suzuki WagonR।
হ্যাচব্যাক সেগমেন্টে বাজেট গাড়ির মধ্যে অন্যতম জনপ্রিয় এই মারুতি সুজুকি ওয়াগনার গাড়ি। কম মূল্য এবং ব্যাপক মাইলেজ এই গাড়ির স্পেশালিটি। ভারতের বাজারে এই গাড়ির জনপ্রিয়তা রয়েছে ব্যাপক। এবার সেই ধারা বজায় রেখেই নতুন ধরনের কাস্টমারদের ধরতে MPV সেগমেন্টে মারুতি সুজুকি লঞ্চ করছে তাদের ৭ সিটার WagonR। এই নতুন গাড়ির বডি প্যানেল, ফ্রন্ট সিট এবং কেবিন পুরনো গাড়ির মতো দেখতে হলেও এই গাড়িতে থাকছে নতুন ডিজাইনের ফ্রন্ট ও রিয়ার বাম্পার, হেডল্যাম্প, টেলল্যাম্প ইত্যাদি।
সূত্র জানা গিয়েছে এই সেভেন সিটার ওয়াগনার গাড়িতে ১.২ লিটারের ৪ সিলিন্ডার একটি ইঞ্জিন থাকবে যা ৮২ Bhp পাওয়ার ও ১১৩ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। সঙ্গে এতে থাকবে ৫ স্পিড অটোমেটিক বা ম্যানুয়াল গিয়ারবক্স অপশন। ২০২৩ এর অটো শোতে এই গাড়ি ইতিমধ্যেই দেখানো হয়েছিল এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই গাড়ি শোরুমে বিক্রি শুরু হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…