নিউজ

প্রবল গতি নিয়ে আছড়ে পড়ল ‘নিসর্গ’, আগামী কয়েক ঘন্টা তান্ডব চালাবে এই ঘূর্ণিঝড়

‘আমফান’ এর পর এবার ভূমিভাগে আছড়ে পড়লো প্রবল ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। ইতিমধ্যেই মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে তান্ডব। জানা গিয়েছে বর্তমানে ঝড়ের মুখটি প্রবেশ করেছে মহারাষ্ট্রের রায়গঞ্জ জেলায়। যদিও মুম্বাইতে তেমন ক্ষতিকারক প্রভাব পড়েনি, শুধুমাত্র প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইছে বলেই জানা যাচ্ছে। দিল্লীর মৌসম ভবন জানিয়েছে, আগামী ৩ ঘন্টা ধরে চলবে এই প্রক্রিয়া।


এই বিষয়ে IMD এর প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছিলেন, দুপুর ১টা নাগাদ ল্যান্ডফল শুরু হবে। সেই মতোই শুরু হয়ে গিয়েছে ল্যান্ডফল। আরও বিস্তারিত জানা গিয়েছে যে, আগামী ৩ ঘণ্টা ধরে সেটি এগিয়ে যাবে মহারাষ্ট্রের হরিহরেশ্বর থেকে দমনের উপকূল ধরে আলিবাগের দিকে। বাতাসের গতিবেগ হতে পারে ১০০-১২০ কিলোমিটার প্রতি ঘন্টা।

ইতিমধ্যেই র‍্যাডারে ঘূর্ণিঝড়ের চোখের অবস্থান স্পষ্ট ধরা পড়েছে বলে জানা গিয়েছে। আইএমডি এর মতে, ‘নিসর্গ’ এর চোখের ব্যাস ৬৫ কিলোমিটার। এই প্রবল ঘূর্ণিঝড়ের বিষয়ে আগেই জারি করা হয়েছিল সতর্কতা। মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূল অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026