ফের উত্তপ্ত লাদাখ, চীনা সেনার সাথে সংঘর্ষে শহীদ ভারতীয় তিন জওয়ান
সেনা জঙ্গি লড়াইয়ে ফের উত্তপ্ত হয়ে উঠলো জম্মু কাশ্মীর। বুধবার সকাল থেকেই কাশ্মীরের পুলওয়ামার কঙ্গন এলাকায় শুরু হয়েছে গুলির লড়াই। এই লড়াইয়ে তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। কঙ্গন এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হয় তিন জইশ ই মহম্মদ জঙ্গি।
জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে যে, গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের আত্মগোপন করে থাকা জায়গাটিকে ঘিরে ফেলে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। এরপরই শুরু হয় গুলির লড়াই। এই সংঘর্ষে খতম হয় তিন জঙ্গি। যাদের মধ্যে এক জইশ কমান্ডার রয়েছে বলে অনুমান পুলিশের। ইতিমধ্যে আঁটোসাঁটো করা হয়েছে উপত্যকার নিরাপত্তা। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।
মঙ্গলবারই নারকো টেরর মডিউল ধরা পড়ে কাশ্মীরে। জানা গেছে, জম্মু ও কাশ্মীরের বুদাগাম জেলা জুড়ে এই মডিউল সক্রিয় হয়ে উঠেছিল বলে জানা গেছে। এই মডিউলের সঙ্গে জড়িত ৬ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। এরা ভারতীয় সেনার উপর হামলা চালানোর ছক কষেছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সীমান্তে অনুপ্রবেশ করে পাক নিষিদ্ধ সংগঠন জইশকে অর্থ সাহায্যের পাশাপাশি মাদক পাচার ও অস্ত্র পাচারের কাজেও যুক্ত ছিল ওরা। গোপন সূত্রে খবর পেয়ে বুদাগাম জেলার চাদোরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কাশ্মীর পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনীর যৌথ বাহিনী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…