নিউজ

বুধবার দুপুরেই ল্যান্ডফল ঘূর্ণিঝড় নিসর্গের, বাড়ছে ঝড়ের গতিবেগ

বুধবার দুপুরে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় নিসর্গের। মহারাষ্ট্র এবং গুজরাতের উপকূলীয় এলাকা গুলিতে ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আইএমডির তরফে জানানো হচ্ছে, মুম্বাই থেকে আর মাত্র ২৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়, উপকূলের দিকে তা এগোচ্ছে ১১ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। মুম্বাই থেকে ১০০ কিলোমিটার দূরে আলিবাগে ল্যান্ডফল হওয়ার কথা নিসর্গের। আইএমডির তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রচন্ড শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যার গতিবেগ ঘন্টায় ১১০ কিলোমিটার।

মহারাষ্ট্র, গুজরাত, দমন-দিউ এর উপকূল থেকে ইতিমধ্যেই ১০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্র, গুজরাত, দমন-দিউ এর প্রশাসনের সাথে ঘূর্ণিঝড়ের ব্যাপারে কথা বলেছেন এবং তাদের সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আইএমডি জানাচ্ছে, নিসর্গই হতে চলেছে এখনো পর্যন্ত মুম্বাইয়ে আছড়ে পড়া সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে মুম্বাইয়ের সমস্ত বাসিন্দাদের তাদের ঘরে থাকতে অনুরোধ জানিয়েছেন। মুম্বাইয়ের উপকূলবর্তী এলাকা এবং নিম্ন এলাকা গুলি থেকে সাধারণ মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল গুলিকে যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন উদ্ভব ঠাকরে।

মহারাষ্ট্র এবং গুজরাতের উপকূলীয় এলাকা গুলিতে ৩০টির বেশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে রাখা হয়েছে। ল্যান্ডফলের সময় নিসর্গের গতি ঘন্টায় ১১০-১২০ কিলোমিটার হতে পারে বলে জানাচ্ছে আইএমডি। এর সাথেই সমুদ্রে ৬ ফুট উঁচু জলোচ্ছ্বাসও দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। মুম্বাইয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম, সেখান থেকে ২৪ ঘন্টা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে।

মহারাষ্ট্রের পাশাপাশি ঘূর্ণিঝড় নিয়ে ব্যবস্থা নিয়েছে গুজরাতও। গুজরাতের উপকূলীয় এলাকা গুলি থেকে ২০,০০০ এর বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। মৎসজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল আগেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026