দেশ

১৩০ বছর পর মুম্বাই উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

১৮৯১ সালের পর এই প্রথম কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে মহারাষ্ট্রে। ১৩০ বছর পর এই প্রথম মুম্বাই উপকূলে কোনো ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। দীর্ঘ এতগুলি বছর মহারাষ্ট্র কোনো ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়নি। India Meteorological Departments (IMD) ইতিমধ্যেই জারি করেছে লাল সতর্কতা। আগামী ৩-৪ জুনের মধ্যে গুজরাত বা মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১২০ কিলোমিটার।

তবে এই ঘূর্ণিঝড় নিসর্গ কোথায় কোথায় আছড়ে পড়তে পারে, সে বিষয়ে এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের পক্ষ থেকে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। কিন্তু SKYMET যা কিনা বেসরকারি আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী এজেন্সি, সেই সংস্থা জানিয়েছে, নিসর্গ উত্তর মহারাষ্ট্র অথবা দক্ষিণ গুজরাতের সীমান্ত লাগোয়া উপকূল এলাকায় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

SKYMET-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় নিসর্গ অতি শক্তিশালী বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তবে যে এলাকার উপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে যাবে, সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। ৩ জুন দক্ষিণ গুজরাত এবং মুম্বই সহ উত্তর কোঙ্কান অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভারী বৃষ্টিপাতের জের বাণিজ্যনগরী বেশ ভালোই জলমগ্ন হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026