কেরলে হাতি হত্যায় নয়া মোড়, চিহ্নিত সন্দেহভাজন ৩
শ্রেয়া চ্যাটার্জি – ছয় মাসের অন্তঃসত্ত্বা এক হাতি বাজি ভর্তি এক আনারস খেয়ে ফেলেছে। খাওয়ার সাথে সাথেই বাজি গুলো তার মুখে একটার পর একটা ফাটতে শুরু করে। রক্তাক্ত হয়ে যায় গোটা মুখ। মৃত্যুর কোলে ঢলে পড়ে এই অবলা প্রাণীটি। পেটে সন্তান নিয়ে প্রাণীটি হন্যে হয়ে ঘুরছে, একটু খাবারের আশায়, সে কারুর ক্ষতি করেনি, কিন্তু এটা কি হল? কেন প্রাণীটির এমন কষ্টকর মৃত্যু হল? ওই রক্তাক্ত মুখ নিয়ে ছুটে ছুটে মাঝনদীতে চুপচাপ দাঁড়িয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করে।
ঘটনাটি ঘটেছে কেরলের সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে, ১৫ বছরের একটি অন্তঃসত্ত্বা হাতির মাল্লাপুরাম এর একটি গ্রামের কাছে খাবারের সন্ধানে আসে। হাতিটি তো কারোর কোন ক্ষতি করেনি। তবে কেন এমন নির্মম পরিণতি হলো হাতির? মুখটা ক্ষতবিক্ষত হওয়ার পরেও সন্তানের জন্য সে কিছু খেতে চেয়েছিল, কিন্তু অমন রক্তাক্ত মুখ নিয়ে সে কিছুই খেতে পারেনি।
অবশেষে সে হয়তো একটু শান্তি পাবে বলে, ঠান্ডা জলে তার ব্যথা জুড়াবে বলে ভেল্লিয়াড় নদীতে চুপ করে দাঁড়িয়ে ছিল। তবে সবচেয়ে দুঃখের কথা হাতিটির নিথর দেহ যখন পোস্টমর্টেমের জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, তখন চিকিৎসক জানায় হাতিটি একা নয়, সে ছয় মাসের অন্তঃসত্ত্বা। তার ভেতরে বেড়ে উঠছিল আর একটি প্রাণ। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই তোলপাড় শুরু হয়ে গেছে। পশুপ্রেমী মানুষজন রাগে, ঘেন্নায় ফেটে পড়ছেন। তাদের একটাই প্রশ্ন কারা এমন অমানবিক কাজ করতে পারে? এ প্রশ্নের উত্তর কারুর জানা নেই। তবে ঘটনাটি যে ভীষণ কষ্টদায়ক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…