দেশ

প্রচণ্ড বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘টাউকটে’, বাংলাতে কি প্রভাব পরবে?

তীব্র দাবদাহের পর শেষ পর্যন্ত চলতি সপ্তাহের শুরু থেকে বাংলা বৃষ্টিতে ভিজেছে। গত মঙ্গলবার এবং বুধবার ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতাসহ বিভিন্ন জেলাতে। কিন্তু এরমধ্যেই হাওয়া দপ্তর সাবধান করেছে যে ভারত ভূখণ্ডে আছড়ে পড়তে চলেছে এক ঘূর্ণিঝড়। আগামী কয়েকদিনের মধ্যেই ভারতের পশ্চিম উপকূলে এই ঘূর্ণিঝড় পৌঁছে যাবে। ইতিমধ্যেই সর্তকতা জারি করা হয়েছে গুজরাট এবং মহারাষ্ট্রে। এই ঘূর্ণিঝড়ের নাম হল “টাউকটে”। তবে পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় এলেও তার প্রভাব বাংলায় পড়বে বলে মনে করেছেন আবহাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় “টাউকটে” সরাসরি আঘাত করলেও তার প্রভাব দেখা যাবে বাংলাতেও। ঘূর্ণিঝড়ের জেরে এ রাজ্যে বৃষ্টি নামতে পারে এবং তার সাথে ঝোড়ো বাতাস বইবে। এই ঝড়ের গতিবেগ ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। বাংলার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাবে।

হাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরের মধ্যে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। আগামী ১৪ মে এর মধ্যে এই নিম্নচাপ তৈরি হয়ে যাবে। তারপর সেটি এগিয়ে যাবে উত্তর-পশ্চিমে দিক। আর সেটি ঝড় আকারে আঘাত হানতে পারে গোয়া এবং মহারাষ্ট্র উপকূলে। এই ঘূর্ণি ঝড়ের গতিবেগ ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা অব্দি হতে পারে। তাই ইতিমধ্যেই সমুদ্রের মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026