দেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘টাউকটে’, আগামী ৩-৪ দিনের আবহাওয়া রিপোর্ট দিল হাওয়া অফিস

এই সপ্তাহের শেষের দিকে কর্ণাটক, কেরল সহ ভারতের পশ্চিম দিকে আসতে চলেছে নতুন ঘূর্ণিঝড় টাউকটে। তার আগেই কেরল, কর্ণাটক সহ দেশের পশ্চিম প্রান্তে আছে প্রবল বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস। দেশের পশ্চিম প্রান্ত জারি করা হয়েছে সতর্কবার্তা। এই সাইক্লোন আসার আগে আগামী ৩ থেকে ৪ দিন ভারতের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঝড় বৃষ্টি তো আছেই, তার সাথে এবারে তাপমাত্রাও অনেকটা কমে যাওয়া শুরু করবে।

তারা সাথেই বাংলা সহ উত্তরাখন্ড, সিকিম, অরুণাচল প্রদেশ সহ দেশের উত্তর পূর্ব প্রান্তের সবকটি রাজ্যে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগামী তিন-চার দিন মধ্য মহারাষ্ট্র, মাথাওয়াড়া, কর্নাটকের মতো জায়গায় ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে পাকিস্তানের অভিমুখে সাইক্লোন এগিয়ে যাবে। ইতিমধ্যেই ভারতের দিকে এই সাইক্লোন ধেয়ে আসতে শুরু করেছে। গিলগিট-বালতিস্তান, মুদাফারাবাদে আগামী ৩ থেকে ৪ দিন প্রবল বৃষ্টিপাত হবে। তবে ১৩ মে ভারতের দক্ষিনের তামিলনাড়ু, কর্ণাটক, করাইকাল, কেরল এবং লাক্ষাদ্বীপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সাইক্লোনের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দক্ষিণ কর্ণাটকের। তার পাশাপাশি চন্ডিগড়, দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। সাইক্লোন যখন পাকিস্তানের অভিমুখে এগোতে শুরু করবে তখন ভারতের উত্তরের বেশ কিছু জায়গায় এবং ভারতের মধ্য প্রান্তে মহারাষ্ট্র এবং গুজরাটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026