নিউজ

Cyclone Update IMD: আগামীকাল সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত, কতটা প্রভাব পড়বে বাংলায়?

আগামীকাল মঙ্গলবার উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে স্থলভাগে আছড়ে পড়বে নাকি সেই নিয়ে আশঙ্কা রয়েছে প্রায় সকলেরই। এমনকি এর জেরে আগামী পাঁচ দিন ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর সম্প্রতি জানিয়েছে যে আগামী মঙ্গলবার অর্থাৎ ১৮ অক্টোবর উত্তর আন্দামান সাগর এবং পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি উত্তর-পশ্চিম দিকে পশ্চিমকেন্দ্রীয় এবং পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে। এই ঘূর্ণাবর্তের ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। ২০ অক্টোবর নাগাদ এটি নিম্নচাপে পরিণত হবে।

আবহাওয়া দপ্তর এও জানিয়েছে যে গতকাল পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং দক্ষিণা অন্ধপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। তারপর এটি তার শক্তি হারিয়েছে এবং এই কারণে তামিলনাড়ু, উপকূলীয় অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা, দক্ষিণ কর্ণাটক এবং কেরলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আগামী ২০ অক্টোবর পর্যন্ত পুদুচেরি, তামিলনাড়ু, কেরল ও মাহেতে বজবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বেশিরভাগ অংশে এবার থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী দু দিনের মধ্যে ছত্রিশগড়, অভ্যন্তরীণ মহারাষ্ট্র, ঝাড়খন্ড, উড়িষ্যার কিছু অংশ এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়ে শীতের মনোরম পরিবেশ তৈরি করবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026