নিউজ

Train Cancelled Today: ভারতজুড়ে বাতিল ১৬০ টি ট্রেন, দেখে নিন নেই তো আপনার ট্রেন বাতিলের তালিকায়?

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।

ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।

আজ ১৭ ই অক্টোবর, ২০২২ এ ভারতজুড়ে অনেক ট্রেন বাতিল করা হয়েছে। ১৬০ টি ট্রেন বাতিল করা হয়েছে ও ২৭ টি ট্রেন আংশিক বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের রাস্তা বদল করা হয়েছে৷ যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে প্যাসেঞ্জার, এক্সপ্রেস ও মেল ট্রেন রয়েছে। এই সমস্ত ট্রেনগুলি মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, তামিলনাডু, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, রাজস্থান এবং গুজরাটের মধ্যে চলে। এছাড়া আর বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

Nirajana Nag

Recent Posts

রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সরকার! ১৫ বছর পর ফের মহাকরণ থেকেই চলবে প্রশাসন?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যের প্রশাসনিক সদর দফতর আবারও রাইটার্স বিল্ডিংয়ে ফিরতে…

May 8, 2026

UPI থেকে YONO, শনিবার ৪৫ মিনিট বন্ধ থাকবে SBI-র একাধিক পরিষেবা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র গ্রাহকদের জন্য জরুরি সতর্কতা। আগামী ৯ মে শনিবার নির্ধারিত রক্ষণাবেক্ষণের…

May 8, 2026

সরকারি কর্মীদের বড় সুখবর! ৪৫ দিনের মধ্যে আসছে সপ্তম পে কমিশন? আশায় লক্ষ কর্মী

পদ্ম ফুটেছে পশ্চিমবঙ্গে। তৃণমূল সরকারকে সরিয়ে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর তার পর…

May 8, 2026

স্বাস্থ্যসাথী কার্ডে আর কতদিন মিলবে সুবিধা? কবে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত?

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের আবহে নতুন করে চর্চায় উঠে এসেছে স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের ভবিষ্যৎ। বিজেপি…

May 8, 2026

রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর, ব্যারাকপুরে হারের দু’দিন পরেই বড় সিদ্ধান্ত

রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের আবহে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক তথা…

May 8, 2026

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! শাহের ঘোষণার পর শনিবার ব্রিগেডে শপথ বিজেপি সরকারের

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। তবে…

May 8, 2026