নিউজ

Cyclone Update: মান্দাসের প্রভাব কি আজ থেকেই দেখা যাবে বাংলায়? রেড অ্যালার্ট জারি এই সমস্ত জায়গায়

ডিসেম্বর মাসের শুরু হয়ে গেলেও বঙ্গজুড়ে শীতের আমেজ খুব একটা নেই বললেই চলে। ভোরের দিকে শীত অনুভূত হলেও, বেলা বাড়লেই তা সম্পূর্ণ উধাও হয়ে যায়। তারমধ্যে শহরতলি কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। তবে এই শীতের ইনিংসের মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে এসে নিম্নচাপে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের জেরে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে। এবার এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলার ওপর এসে না পড়লেও, আজ অর্থাৎ শুক্রবার দুই বঙ্গে মেঘলা আকাশ অব্যাহত থাকবে।

আজ সকাল থেকে মেঘলা আকাশ থাকার কারণে দিনের বেলা অন্যান্য দিনের তুলনায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় জায়গাতেই ঠান্ডা অনুভূত হবে। তবে অন্যদিনের তুলনায় রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ুর পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে। তাই তিন জেলায় ইতিমধ্যেই ঝড়ের সর্তকতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে।

সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব না পরলেও পরোক্ষ প্রভাব দেখা যাবে বাংলার বুকে। তাই আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। উত্তরে হাওয়া বা উত্তর-পশ্চিমে হাওয়ার প্রভাব অনেকটাই কমতে পারে যে কারণে রাতের দিকে তাপমাত্রা বাড়বে। আজ সকালে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রির ঘরে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে স্বাভাবিকের তুলনায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026