আর কয়েক বছর পরে থেকেই ১.৫ মিনিটের ব্যবধানে ছুটবে কলকাতা মেট্রো। জানা যাচ্ছে, কলকাতা মেট্রোতে একটি নতুন প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম। এই প্রযুক্তির ব্যবহারে ৯০ সেকেন্ডের ব্যবধানে দুটি মেট্রো একসাথে চলতে পারবে কিন্তু কোনো দুর্ঘটনা হবেনা। এই নতুন প্রযুক্তির ব্যবহার খুব শীঘ্রই শুরু করা হবে। যেহেতু কলকাতা মেট্রোর মেইন লাইনে এখনো তেমনভাবে প্রযুক্তির ছোঁয়া লাগেনি তাই এই নতুন প্রযুক্তি প্রথম ব্যবহৃত হবে মেইন লাইনেই। পাশাপশি, দেওয়া হবে প্রতি স্টেশনে ফ্রি পাবলিক ওয়াইফাই সিস্টেম
কলকাতা মেট্রো জানাচ্ছে, এখন বেশ কিছু নতুন রুট তৈরি হয়েছে। এর মধ্যে কিছু রুট তার মধ্যে ইস্ট–ওয়েস্ট, জোকা–ধর্মতলা, নিউ গড়িয়া–এয়ারপোর্ট রুটগুলি এখন চালুর পথে। এর ফলে মানুষের মেট্রোতে ওঠার প্রবণতা বাড়বে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সার্ভিস আরো ভালো করতে হবে মেট্রোকে।
এছাড়াও, এবার বাড়তি সংযোজন হিসাবে সমস্ত মেট্রো স্টেশনে বিনামূল্যে মিলবে ওয়াই–ফাই পরিষেবা। এই বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা বলেন, ‘শীঘ্রই মেট্রো স্টেশনে ওয়াইফাই পরিষেবা যাত্রীরা পাবেন। বিনোদন এবং তথ্যমূলক অনেক কিছু ব্যবস্থা থাকবে। আগামী ১০ তারিখের মধ্যে আমরা সবদিক থেকে প্রস্তুত হয়ে যাব। নয়াদিল্লি সংকেত দিলেই তা চালু হয়ে যাবে। তবে নিউ গড়িয়া–রুবি সিআরএসের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…