রাজ্য

Cyclone Yaas: ‘যশ’-এর দাপটে লন্ডভন্ড দীঘা, রাজ্যের কোথায় ছিল হাওয়ার সর্বোচ্চ গতি?

উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিমবঙ্গের উপকূলের বিস্তীর্ণ এলাকা এবারে যশ ঘূর্ণিঝড়ের প্রভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, যশ ঘূর্ণিঝড় স্থলভূমিতে পৌছানোর সময় তার সর্বাধিক গতিবেগ থাকার কথা ছিল ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে, এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী উড়িষ্যার ধামড়া অঞ্চলে যখন যশ ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছিল তখন তার গতিবেগ ছিল সর্বাধিক, মোটামুটি ১৩০ থেকে ১৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু তারপরে এই রাজ্যে আসার সময় সেখানে বিভিন্ন জায়গায় এই ঝড়ের গতিবেগ ছিল কত চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

দীঘা – এই রাজ্যে দীঘায় সবথেকে বেশি প্রভাব নিয়ে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় যশ। যখন এই ঘূর্ণিঝড় দীঘায় আছরে পড়েছিল তখন এর সর্বাধিক গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। শুধু দীঘা নয়, দীঘা লাগোয়া অন্যান্য উপকূলবর্তী অঞ্চল যেমন – তাজপুর, শংকরপুর এবং মন্দারমনির মত উপকূলবর্তী এলাকাগুলিতেও প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় যশের। প্রবল জলোচ্ছাস এবং ভয়ানক বৃষ্টির কারণে দিঘা শহর চলে গিয়েছিল একেবারে জলের তলায়।

ফ্রেজারগঞ্জ – দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ সমুদ্রসৈকতে যশ ঘূর্ণিঝড়ের ভয়াল ভয়ঙ্কর রূপ ধরা পড়েছিল। সর্বাধিক ৬৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে ভরা কোটালকে সঙ্গী করে ফ্রেজারগঞ্জে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় যশ। ফ্রেজারগঞ্জ এলাকাটিও চলে গিয়েছিল জলের তলায়।

হলদিয়া – পূর্ব মেদিনীপুরের অন্যান্য জায়গার মতো হলদিয়াতেও এই ঘূর্ণিঝড়ের বেশ ভালই প্রভাব পড়ে। প্রবল বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের কারণে পূর্ব মেদিনীপুরের প্রধান বন্দর শহর হয়ে গিয়েছিল জলমগ্ন। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী হলদিয়াতে যশ ঘূর্ণিঝড়ের সর্বাধিক গতি ছিল ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা।

ডায়মন্ড হারবার – ডায়মন্ডহারবার এলাকাটি একেবারে নদী তীরবর্তী এলাকা, কিন্তু তবুও যশ ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু ডায়মন্ড হারবারে খুব একটা পড়েনি। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী ডায়মন্ড হারবারে হাওয়ার সর্বাধিক গতিবেগ ছিল ২৬ কিলোমিটার প্রতি ঘন্টা।

তার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা, সাগর, পূর্ব মেদিনীপুরের শংকরপুর, খেজুরি সর্বত্র এই ঘূর্ণিঝড়ের দাপটে সর্বস্ব হারিয়েছেন বহু মানুষ। নদী এবং সমুদ্র তীরবর্তী অনেক এলাকা বর্তমানে জলের তলায় রয়েছে। শুধু মাত্র যশ ঘূর্ণিঝড় নয়, ভরা কোটালের কারণেও বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে। বাড়িঘর হারিয়ে অশ্রুসজল উপকূলবর্তী এলাকার মানুষ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026