দেশ

মারাত্মক ভুল! প্রথম ডোজে কোভিশিল্ড, আর দ্বিতীয় ডোজে কোভ্যাকসিন পেলেন গ্রামবাসীরা

প্রথম ডোজে নিয়েছিলেন কোভিশিল্ড, আর দ্বিতীয় ডোজে শরীরে প্রবেশ করল কোভ্যাকসিন! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার একটি গ্রামে। নেপাল সীমান্ত ঘেষা ঐ গ্রামের সরকারি হাসপাতালে টিকাকরণের এই নজির দেখে চক্ষু চড়কগাছ সকলের। সিদ্ধার্থনগর জেলার এই সরকারি হাসপাতালে ২০ জনের দেহে ভুল টিকাকরন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

যদিও এই ভুল টিকাকরণ এর পরেও এখনো পর্যন্ত কোন ব্যক্তির দেহে কোনরকম বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। গ্রামবাসীরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ওই হাসপাতালে গিয়ে গ্রহণ করেছিলেন কোভিশিল্ডের প্রথম ডোজ। তারপর ১৪ মে দ্বিতীয় ডোজ নেওয়ার সময় তাদের দেহে কোভ্যাকসিন দেওয়া হয়। যদিও সিদ্ধর্থনগরের মুখ্য মেডিকেল অফিসার এই ঘটনাটিকে ‘ভুল’ বলে আখ্যা দিলেও নেটিজেনদের রোষের মুখে পড়েছে উত্তরপ্রদেশের ওই হাসপাতালটি।

ওই হাসপাতালে যে সমস্ত স্বাস্থ্যকর্মী এই ভুল টিকাকরণ করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। অন্যদিকে, খবরটি জানাজানি হওয়ার পরে চিন্তায় রয়েছেন সিদ্ধার্থনগর এলাকার ওই গ্রামবাসীরা। সবথেকে দুশ্চিন্তার বিষয়টি হলো, এই টিকাগ্রহণকারীদের মধ্যে বেশকিছু বয়স্ক মানুষ রয়েছেন।

যদিও, এই ককটেল ভ্যাকসিন নিয়ে কিন্তু বিশ্বে বেশ কিছু জায়গায় গবেষণা চলছে। বিজ্ঞানীরা খুঁজে বের করার চেষ্টা করছেন, দুটি আলাদা আলাদা ভ্যাকসিন গ্রহণ করলে শরীরে কি প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে নাকি কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। যদি গবেষণায় কোনো ইতিবাচক দিক উঠে আসে তাহলে কিন্তু ককটেল টিকাকরণ নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। তাহলে পরোক্ষভাবে যদি কম্বিনেশন টিকাকরণের উপর জোর দেওয়া যায় তাহলে ভ্যাকসিনের যে সংকট রয়েছে তা কিছুটা হলেও মেটানো সম্ভব। তবে অনেক চিকিৎসক কিন্তু এখনও পর্যন্ত একই ভ্যাকসিন এর দুটি ডোজ দেওয়াটাকেই যুক্তিসংগত মনে করছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026