সাইক্লোন যশের রেশ কাটতে না কাটতেই আবারো একটি নতুন সাইক্লোনের আশঙ্কা বাংলা এবং উড়িষ্যা উপকূলে। আবহাওয়াবিদরা বলছেন, আর কয়েক দিনের মধ্যেই আবারো একটি নতুন সাইক্লোন হানা দিতে পারে বাংলা এবং উড়িষ্যা উপকূলের বিস্তীর্ণ এলাকায়। সূত্রের খবর অনুযায়ী, এই সাইক্লোন এর নাম দেওয়া হয়েছে সিত্রাং।
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, মার্চ মাসের শেষ সপ্তাহে প্রায় ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বাংলা এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। গতি এরকম থাকলে এই সাইক্লোনের প্রভাবে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে। জানা যাচ্ছে, এই সাইক্লোনটি উৎপন্ন হয়েছে ইন্দোনেশিয়ার বান্দা আচে উপকূলে।
এই উপকূলে নিম্নচাপটি তৈরি হয়ে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে সাইক্লোন এর আকার ধারণ করে ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করেছে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে উপকূলের দিকে। তবে এখনই ঠিক কোন দিকে এই সাইক্লোন এগিয়ে আসবে, সেই নিয়ে তেমন কোনো সম্ভাবনার কথা জানানো হয়নি। বাংলা এবং উড়িষ্যা উপকূলের দিকে এই সাইক্লোন আছড়ে পড়ার সম্ভাবনা থাকলেও পথ পরিবর্তন করে বঙ্গোপসাগরের অন্যান্য উপকূলের দিকেও এগিয়ে আসতে পারে এই সাইক্লোন।
গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ উপকূলের দিকে চলে যাবার সম্ভাবনাও আছে। তবে, এই নিম্নচাপ কতটা বড় সাইক্লোনে পরিণত হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সম্ভাবনা রয়েছে সিত্রাং একটি সাইক্লোনে পরিণত হবে। তবে কোন দিক দিয়ে এর গতিপথ হবে, এই ব্যাপারে কোন ব্যাখ্যা এখনো পর্যন্ত মেলেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…