বিশাল সস্তা হল সোনা, একধাক্কায় ৩,৫০০ টাকা কমলো সোনার দাম

গ্লোবাল মার্কেটে প্রায় প্রতিদিন ধীরে ধীরে কমতে শুরু করেছে সোনার দাম। দামের কমতির প্রভাব পড়েছে ভারতের বাজারেও। মঙ্গলবার আরো একবার সপ্তাহের দ্বিতীয় দফায় কমে গিয়েছে সোনার দাম। পাশাপাশি রুপোর দামেও এসেছে হ্রাস। এমসিএক্স এর রিপোর্ট অনুযায়ী, আজ সোনার দামে ৩২৫ টাকা হ্রাস হয়েছে। বিগত পাঁচ দিনের মধ্যে সোনার দাম কমেছে এক ধাক্কায় ৩,৫০০ টাকা।

এমসিএক্স সূচকে আজকে সকাল ৯ টায় ১০ গ্রাম সোনার দাম দাড়িয়েছে ৫১,৯৯৯ টাকা। প্রতি দশ গ্রামের সোনার দাম কমেছে ৩২৫ টাকা। একই সাথে রুপোর দামেও দেখা গেছে কমতি। আজ সকালে এমসিএক্স সূচকে প্রতি কিলোগ্রামে দাম ৫৬১ টাকা কমে দাঁড়িয়েছে ৬৮,২৮৩ টাকা। বিগত সপ্তাহে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছিল ৫৫,৬০০ টাকা। মাত্র পাঁচ দিনের মধ্যেই দাম কমেছে ৩,৫০০ টাকা।

তবে শুধুমাত্র ভারতের বাজারে না, বিশ্ব মার্কেটে দাম কমেছে সোনার। আজ সকালে বিশ্ব মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ০.৭ ডলার কমে গিয়ে দাঁড়িয়েছে ২৫.১১ ডলার। সাথেই, এই মার্কেটে সোনার বিক্রয় মূল্য দাঁড়িয়েছে ১৯৫১.০৯ ডলার প্রতি আউন্স। যদিও গত সপ্তাহে এই দাম পৌঁছে গিয়েছিল ২০৭০ ডলার প্রতি আউন্স দামে।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পরে সোনার দাম সারাবিশ্বে কমতে শুরু করেছে। তার পাশাপাশি, শেয়ার মার্কেটও দ্রুত গতিতে অগ্রগতি করতে শুরু করেছে গত সপ্তাহ থেকে। ক্রুড অয়েলের দামেও কমতি দেখা গিয়েছে। সবদিক থেকে আরও স্বাভাবিক হওয়ার পথে মার্কেট।

BharatBarta Desk

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026