নিউজ

কেন্দ্রীয় কর্মীদের বড় সুখবর দিল অর্থমন্ত্রক, এই দিন থেকে DA ৪% বাড়বে

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার বড় সুখবর শোনাতে চলেছে মোদি সরকার। আবারো তাদের ডিএ আর ডিআর বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। DA বৃদ্ধি প্রসঙ্গ নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা না হলেও জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি আবার আরবে DA। কবে বাড়বে এই নিয়ে তুমুল চর্চা চলছিল সকলের মধ্যে। তবে এই বিষয়ে বড় আপডেট এসেছে।

বর্তমানে ৪২% হারে মহার্ঘ্য ভাতা পান কর্মচারীরা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য শ্রম মন্ত্রক কর্তৃক প্রকাশিত AICPI তথ্য অনুযায়ী, এবারও মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধির প্রত্যাশিত। উল্লেখ্য, গত দুই দফায় মূল্যস্ফীতি চার শতাংশ বেড়েছে। এমতাবস্থায় মূল্যস্ফীতির এআইসিপিআই তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে এবারও তা ৪ শতাংশ বাড়বে। ফলে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বর্তমান ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হবে। এমনটা হলে তাদের বেতন ও পেনশনে বড় ধরনের বৃদ্ধি হতে পারে।

বর্ধিত মহার্ঘ ভাতা ১ লা জুলাই, ২০২৩ থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন। সরকার যদি এই মাসে অক্টোবরে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা দেয়, তবে অক্টোবর মাসের বর্ধিত বেতন কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হবে। এছাড়া তারা দীপাবলির আগে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের বকেয়াও পেতে পারেন। এমন পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের দীপাবলি বাম্পার হতে পারে বলে আশা করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026