Today Trending News

এবার ১৩০ কিমি গতিতে ছুটবে বন্দে মেট্রো, এই দিন থেকে শুরু হবে প্রিমিয়াম ট্রেনের যাত্রা – Vande Bharat Train

বর্তমানে সারাদেশে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের বৃহৎ শহর গুলিকে ইতিমধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের ধারা সংযুক্ত করা হয়েছে। ভারতের সবচেয়ে অত্যাধুনিক এই ট্রেনের অভিজ্ঞতা ইতিমধ্যে সময়ের সেরা বলে জানিয়েছেন সাধারণ মানুষেরা। প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এবার সংক্ষিপ্ত পরিসরে বন্দে মেট্রো চালু করার সমস্ত পরিকল্পনা গ্রহণ করে ফেলেছে ভারতীয় রেলওয়ে। ভারতের বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছিলেন, খুব শীঘ্রই ভারতে সংক্ষিপ্ত পরিসরে চালানো হবে বন্দে মেট্রো ট্রেন।

রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার ২৫০ থেকে ৩০০ কিলোমিটার পরিসরে বন্দে মেট্রোরেল চালানোর সমস্ত পরিকল্পনা গ্রহণ করে ফেলেছে রেলওয়ে অফ ইন্ডিয়া। ইতিমধ্যে বন্দে মেট্রোরেল নির্মাণ কার্য সম্পন্ন হতে চলেছে। ২০২৪ সালের শুরুতেই সারা ভারত জুড়ে দৌড়াবে বন্দে মেট্রোরেল। মূলত, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন থেকে অনুপ্রাণিত হয়ে বন্দে মেট্রো ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে। ১৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারা এই ট্রেনের মাধ্যমে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রা উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ বলেও জানানো হয়েছে রেলওয়ের তরফ থেকে।

প্রকল্পের বিশদ বিবরণ শেয়ার করে ICF GM BG Mally ET কে বলেছেন, এই ট্রেন গুলো ৩০০ কিলোমিটার রাস্তা অতিক্রমের জন্য ব্যবহার করা হবে। মূলত ভারতে EMU ট্রেন প্রতিস্থাপনের জন্য বন্দে মেট্রোরেল ব্যবহার করা হবে। ইতিমধ্যে বন্দে মেট্রোরেল উৎপাদন শুরু হয়েছে। কোচ কারখানার লক্ষ্য, আগামী বছরের জানুয়ারিতে এই রেল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া।’

যদি বন্দে ভারত এক্সপ্রেসের সাথে বন্দে মেট্রোরেলের পার্থক্যের কথা বলি, সেক্ষেত্রে এর আসন বিভাজনের ক্ষেত্রে চোখে পড়ার মতো পার্থক্য দেখা যাবে। বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীরা বসে যাত্রা করতে পারেন। তবে বন্দে মেট্রোরেলের প্রতি কোচে ১০০ আসন সহ ২০০ যাত্রী দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেসের মত সমস্ত অত্যাধুনিক সুবিধা সংযুক্ত থাকবে এই রেলে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026