মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরেই যুদ্ধ চলছিল রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। এমনকি সেই লড়াই আইনের হাত ধরতে বাধ্য হয়েছিল। তবে সংঘাতের সমাপ্তি করতে আজ রাজ্য বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন, “আগে ছিল তিন শতাংশ, সেখান থেকে আরও তিন শতাংশ যোগ করা হল। অর্থাৎ বর্তমানে ৬% হারে ডিএ দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আগামী এপ্রিল মাসের অর্থবর্ষ থেকে এই নতুন হারে ডিএ কার্যকর করা হবে।”
আসলে দীর্ঘদিন ধরেই রাজ্য এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ নিয়ে বিবাদ চরমে উঠেছিল। সেই বিবাদকে ইন্ধন জুগিয়ে বারংবার বিরোধীরা এই সমস্যাকে আরও বড় করে তুলে ধরার চেষ্টা করেছে। এমনকি আদালতের সামনেও এই প্রসঙ্গ নিয়ে রাজ্য সরকারকে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তবে তখন মুখ বন্ধ ছিল বাংলার রাজ্য সরকারের। আজ বিধানসভায় রাজ্য বাজেট ঘোষণায় হয়তো সেই প্রশ্নবানের জবাব দিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সরকার।
তবে রাজ্য বাজেটে সরকারের পক্ষ থেকে মাত্র তিন শতাংশ ডিএ বৃদ্ধি করার পর ক্ষোভে ফেটে পড়েন সরকারি কর্মচারীরা। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের মূল বেতনের ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পর হয়েছে ৬ শতাংশ। এই ৩২ শতাংশের ফারাক নিয়ে ব্যাপক নারাজ রাজ্য সরকারি কর্মচারীরা। বাজেট ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই দাবি জানিয়েছেন যে প্রাপ্য ডিএ না পেলে তারা পঞ্চায়েত ভোটেও কাজ করবেন না। এছাড়াও কর্মবিরতির হুমকি দিয়ে রেখেছেন আন্দোলনরত সরকারি কর্মীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…