নিউজ

Lakshmi Bhandar Update: “আর ৫০০ নয়, সব মহিলারাই পাবেন ১০০০ টাকা”, ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের চমক ছিল দুয়ারে সরকার প্রকল্প। বিভিন্ন সরকারি পরিষেবা মানুষের দোরে দোরে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছিল মমতা সরকার। বলা যেতে পারে বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের জয়ের মূল কান্ডারী ছিল এই দুয়ারে সরকার প্রকল্প। আর এই প্রকল্পের অন্যতম জনপ্রিয় একটি দিক হল ‘লক্ষ্মীর ভান্ডার’। রাজ্যের মহিলাদের কথা মাথায় রেখে তৃণমূল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে এতদিন রাজ্যের সাধারণ মহিলারা প্রতিমাসে ৫০০ টাকা করে পেতেন। তবে আজ বিধানসভায় রাজ্য বাজেট ঘোষণার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এক ব্যাপক ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো।

এদিন বিধানসভায় রাজ্য বাজেট ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে এবার থেকে ৫০০ টাকা করে নয় বরং লক্ষ্মীর ভান্ডারে সব মহিলারাই ১০০০ টাকা করে পাবেন। বিস্তারে বলতে গেলে বর্তমানের নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারে ২৫ থেকে ৬০ বছর বয়সী যে কোন মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক ৫০০ টাকা এবং এইসটি বা ওবিসি সম্প্রদায়ভুক্ত মহিলারা মাসিক ১ হাজার টাকা করে ভাতা পাবেন। তবে এই নিয়মে এবার পরিবর্তন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বিধানসভায় রাজ্য বাজেট ঘোষণার সময় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এবার থেকে সাধারণ হোক কি তপশিলি জাতি সমস্ত মহিলাদের মাসিক ১ হাজার টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পাশাপাশি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে ৬০ বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের বর্তমান উপভোক্তারা মাসিক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026