নিউজ

DA Hike: ৪ শতাংশ DA বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, আসলে বেতন কত বাড়লো? রইলো হিসাব

DA বৃদ্ধি নিয়ে এখন সরগরম গোটা দেশ। একদিকে বাংলা সরকার মাত্র ৩ শতাংশ DA বৃদ্ধি করায় আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে, কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের জন্য ৪ শতাংশ DA বৃদ্ধি করেছে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের আগের ৩৮% DA বেড়ে হয়েছে ৪২%। এতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে বেশ খুশি সে নিয়ে কোনো সন্দেহ নেই। কেন্দ্র সরকারের এই DA বৃদ্ধির কারণে উপকৃত হয়েছেন ৪৭.৫৮ লাখ কর্মচারী ও ৬৯.৭৬ লাখ পেনশনভোগী।

তবে আপনি কি জানেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির পর তাদের বেতন কতটা বৃদ্ধি পেয়েছে? ধরা যাক, একজন মাইনে পেতেন ৪২০০০ টাকা। তাঁর বেসিক পে ২৫,৫০০ টাকা। এক্ষেত্রে তাঁর ডিএ হওয়ার কথা ৯৬৯০ টাকা। এখন ৪ শতাংশ ডিএ বাড়লে তা হবে ১০,৭১০ টাকা। অর্থাৎ তার মাইন আসলে বাড়বে ১০২০ টাকা। অন্যদিকে ৪ শতাংশ ডিএ বাড়ার ফলে কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের বেসিক পেনশনের ৪২ শতাংশ পাবেন। যদি কারও বেসিক পেনশন হয় ২৫,২০০ টাকা তাহলে তিনি ৩৮ শতাংশ হলে ডিএ পাবেন ৯,৫৭৬ টাকা। এখন তা বেড়ে ৪২ শতাংশ হলে তাঁর কাছে আসবে ১০,৫৮৪ টাকা।

কেন্দ্র সরকারের এই বর্ধিত ডিএ জানুয়ারি ২০২৩ এর হিসাবে লাগু করা হয়েছে। আর তাই জন্য বকেয়া দুই মাসের বর্ধিত মহার্ঘ ভাতা পেয়ে যাবেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। তবে পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মচারীদের আর DA বৃদ্ধি করতে নারাজ। তৃণমূল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন যে কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা দেওয়া রাজ্যের ক্ষমতা নেই। আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা অনশন প্রত্যাহার করলেও আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026