১ এপ্রিল থেকেই পাল্টে যাবে এই ৮ নিয়ম, পকেটে পড়বে টান

হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তার পরেই শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। এই আর্থিক বছর থেকে অনেক ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে আপনার খরচ খরচার দিকে। এই ১ এপ্রিল থেকে অনেক দিকেই আসতে চলেছে অনেক পরিবর্তন। চলুন সেই সব দিকের ব্যাপারে জেনে নেওয়া যাক

১. প্যান কার্ড

ভারত সরকার প্যান ও আধার কার্ডের লিংকের সময়সীমা বৃদ্ধি করলেও আপনার উচিত ৩১ মার্চের আগে এই লিংক করার কাজ শেষ করে নেওয়া কারণ এই সময়সীমার পরে আপনার সমস্যা হলেও হয়ে যেতে পারে।

২. দামি হবে গাড়ি

ভারত স্টেজ ২ শুরু হওয়ার ফলে এবারে ভারতের একাধিক অটোমোবাইল কোম্পানির গাড়ির খরচ বাড়তে চলেছে। এই খরচ বৃদ্ধির কারণে গাড়ির দাম বৃদ্ধি করতে বাধ্য হবে একাধিক গাড়ির ব্র্যান্ড। টাটা মোটরস থেকে শুরু করে মার্সিডিজ, সমস্ত কোম্পানির গাড়ির দাম বাড়তে চলেছে আগামী ১ এপ্রিল থেকে। এই গাড়ির দাম বৃদ্ধি প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে

৩. ৬ ডিজিট হলমার্ক ছাড়া সোনার গয়না বিক্রি করা যাবেনা

১ এপ্রিল থেকে আপনাকে ৬ অঙ্কের সংখ্যা যুক্ত সোনার গয়না বিক্রি করতে হবে। ৬ অঙ্কের HUID ছাড়া আপনি এবার থেকে আর সোনার গয়না বিক্রি করতে পারবেন না। মূলত গ্রাহকদের স্বার্থ রক্ষায় এই নিয়ম জারি হয়েছিল ১৮ জানুয়ারি।

৪. এবারে বেশি প্রিমিয়াম দিতে হবে আপনাকে

আপনি যদি বীমা নেওয়ার পরিকল্পনা করেন, তাহলে আপনাকে এবার থেকে বেশি বীমা দিতে হবে। আপনি যদি ৫ লাখ টাকার বেশি বার্ষিক প্রিমিয়াম পলিসি কিনতে চান, তাহলে আপনাকে আয়ের উপরে কর দিতে হবে। সরকার জানিয়েছে ১ এপ্রিল ২০২৩ থেকে যদি আপনি ৫ লক্ষ টাকার বেশি প্রিমিয়াম সহ বীমা পলিসি গ্রহণ করেন, তাহলে সেখান থেকে আয়ের উপরে আপনাকে কর দিতে হবে।

৫. ডিম্যাট অ্যাকাউন্টে নমিনি

আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করার কোনো পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। ১ এপ্রিল ২০২৩ থেকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে নমিনি থাকা আবশ্যক। আপনি যদি নমিনি না রাখেন, তাহলে আপনার সমস্যা হয়ে যেতে পারে। সেবি সার্কুলার অনুসারে, এই অ্যাকাউন্টে এবার থেকে নমিনি রাখতেই হবে, নাহলে এই অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হবে।

৬. ব্যাংক বন্ধ থাকবে

এই মাসে প্রায় ১৫ দিনের জন্য ব্যাংক বন্ধ থাকতে পারে। এই মাসে অনেকগুলি অনুষ্ঠান রয়েছে একাধিক রাজ্যে। এর কারণে এই কয়েকদিন এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানিয়েছে RBI।

৭. গ্যাসের দাম পরিবর্তন

প্রতি মাসের প্রথম দিনে ভারতের তেল কোম্পানিগুলি গ্যাসের দাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে থাকে। এর কারণে এপ্রিল মাসের প্রথম দিনেও গ্যাসের দাম পাল্টাতে পারে। আর এবারে হয়তো গ্যাসের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

৮. মিউচুয়াল ফান্ডের নমিনি

আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে ইচ্ছুক থাকেন, তবে আপনাকে ৩১ মার্চের মধ্যে আপনার মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টে নমিনির নাম সাবমিট করতে হবে। সেবি সার্কুলার অনুসারে, যদি আপনি এই কাজ না করেন, তাহলে আপনার পোর্টফোলিও ফ্রিজ করে দেয়া হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026