Categories: দেশ

DA Hike: সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ফের বাড়বে DA, কত বাড়বে? জেনে নিন

সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর। বাড়তে চলেছে ডিএ বা মহার্ঘ ভাতা। এমনটাই ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। খুব শীঘ্রই উত্তরাখণ্ডের সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে। এই নিয়ে খুব তাড়াতাড়ি নোটিশ জারি করবে সরকার। জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে কর্মীদের ডিএ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার সেই প্রস্তাব অনুমোদন পেলে এই বছর বকেয়া চার মাসের ডিএও পেয়ে যাবে কর্মচারীরা।

জানিয়ে রাখা ভাল, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়েছিল। তাঁরা এখন ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা সুবিধা উপভোগ করছে। আর সেই পথ অনুসরণ করেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের মত, উত্তরাখণ্ড সরকার তাদের কর্মীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধি করার চিন্তাভাবনা নিয়েছে। এই ৩ শতাংশ বৃদ্ধি পেলে কর্মচারীদের বেতন ও পেনশন ১ হাজার টাকা থেকে বেড়ে ৫ হাজার টাকা হয়ে যাবে।

উত্তরাখণ্ড সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মোট সংখ্যা প্রায় ৩.২৫ লাখ। তাই ডিএ বৃদ্ধির আগে অর্থ বিভাগ সংশ্লিষ্ট ফাইল প্রস্তুত করার কাজে লেগে পরেছে। ফাইল প্রস্তুত হলেই তা পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য। মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই কর্মচারীরা বৃদ্ধিপ্রাপ্ত ডিএর সুবিধা উপভোগ করতে পারবেন। যেহেতু জানুয়ারি মাস থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, তাই চার মাসের বকেয়া ভাতাও পাবে কর্মীরা। মে মাস থেকে সমস্ত নগদে পরিশোধ করা হবে।

তবে এই ডিএ বৃদ্ধি প্রসঙ্গ নিয়ে সরকার, মজুরি বৈষম্য কমিটির চেয়ারম্যান ও সদস্যদের সাথে আলোচনা করতে পারে বলে জানা গিয়েছে। এই কমিটি এসিপি দিতে রাজি নয়। এই সংগঠনগুলি দাবি করছে পুরোনো এসিপি দিতে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।

BharatBarta Desk

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026