সৌন্দর্য্যে বলি অভিনেত্রীদের টেক্কা দেবেন ‘রকি’র গার্লফ্রেন্ড, জেনে নিন অভিনেত্রীর আসল পরিচয়

অতিসম্প্রতি বক্সঅফিসে রিলিজ করেছে কেজিএফ চ্যাপ্টার ২। প্রত্যেকটি সিনেমা হলে হাউসফুল চলছে এই শো। ছবিতে সঞ্জয় দত্ত এবং দক্ষিণী সুপারস্টার রকির পাশাপাশি ব্যাপক প্রশংসা পাচ্ছেন অন্যান্য তারকারা। কেজিএফ ২ এর হিন্দি সংস্করণ প্রথম দিনে ৬১ কোটি ও দ্বিতীয় দিনে ১০০ কোটির বেশি আয় করেছে। বিজয় ত্রিকানুর পরিচালিত এই কেজিএফ চ্যাপ্টার ২ যে সুপারহিট হতে চলেছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আসলে একের পর এক দক্ষিণী সিনেমা মন জয় করে নিচ্ছে ভারতীয় দর্শকদের।

এই কেজিএফ চ্যাপ্টার ২ সিনেমার স্টারকাস্ট বেশ তারকাখচিত। সুপারস্টার যশের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী শ্রীনিধি শেঠি। জানিয়ে রাখি, সিনেমা রকির গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছে শ্রীনিধি। এই অভিনেত্রীর প্রথম ছবি ছিল কেজিএফ চ্যাপটার ১। সেখানেও অসাধারণ সুন্দর অভিনয় করে নেটিজেনদের নজরে এসেছিলেন তিনি। এরপর আবার কেজিএফ চ্যাপটার ২ সিনেমাতে হাজির হন তিনি। এবারেও তিনি যে বেশ সাবলীল এবং সুন্দর অভিনয় করেছেন, তা বলার অপেক্ষা রাখে না।

শ্রীনিধি শেঠি কর্নাটকের বাসিন্দা। সে ফিল্ম জগতে নাম লেখানোর আগে মডেলিং করতেন। একাধিক মডেলিং প্রতিযোগিতায় খেতাব জিতেছেন তিনি। আপনি শুনলে অবাক হবেন, ২০১৬ সালে ‘মিস ডিভা সুপারন্যাশনাল’ খেতাব জিতেছিলেন তিনি। এরপর তিনি ‘মিস সুপারন্যাশনাল’ হন। তবে এখানে শেষ নয়। দ্বিতীয় ভারতীয় মডেল হিসেবে শিরোপা জিতেছিলেন এই গ্ল্যামারাস অভিনেত্রী।

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতে ফ্যান ফলোইং কিছু কম নয়। যেকোনো ধরনের ফ্যাশন সেন্সেই বেশ সুন্দর লাগে এই অভিনেত্রীকে। তাইতো সোশ্যাল মিডিয়াতে তিনি ছবি পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এমনকি বাস্তব জীবনে শ্রীনিধি শেঠির সৌন্দর্যের সঙ্গে ফিকে হয়ে যান অনেক তাবড় তাবড় বলিউড অভিনেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন বাদেই এই অভিনেত্রীকে কোবরা ছবিতে দেখা যাবে। এই সিনেমায় বিক্রমের সাথে জুটি বাঁধছেন শ্রীনিধি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026