পুজোর আগে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতা পাবেন কিনা, শুক্রবারেও স্পষ্ট হলো না সেই বিষয়টা। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আরজি জানিয়ে মামলা শুনানি শেষ হলো শুক্রবার। তবে এখনো পর্যন্ত রায়দান স্থগিত রেখেছেন হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত।
এর আগে হাইকোর্টে রাজ্য সরকার মেনে নিয়েছিল, মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের একটি ন্যায় সংগত অধিকার। তার পাশাপাশি রোপো রুল মেনে নিয়ে ইতি মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছিল। তবে কেন্দ্রীয় হারে হাইকোর্ট মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল তা পুনঃবিবেচনার আর্জি জানিয়েছিলেন রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
উল্লেখ্য, বিচারপতি হরির টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। হঠাৎ সেই হার ৩১ শতাংশ। গত ১৯ আগস্ট সেই সময়সীমা শেষ হয়ে যায়। আর সেই সময় সীমার মধ্যেই হাইকোর্টের রায়ের পুনঃবিবেচনার আরজি জানিয়ে রাজ্য সরকার মামলা দায়ের করে হাইকোর্টে। সেই মামলা শুনানি আজকে হল শেষ। সম্ভাবনা রয়েছে, খুব শীঘ্রই হাইকোর্ট তার নির্দেশিকা জারি করবে এই মামলা প্রসঙ্গে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…